কলকাতায় নামতে পারে ‘ককরোচ জনতা পার্টি’, নজরে SIR ও জ্ঞানেশ কুমারের পদত্যাগ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
কলকাতা

কলকাতায় নামতে পারে ‘ককরোচ জনতা পার্টি’, নজরে SIR ও জ্ঞানেশ কুমারের পদত্যাগ

প্রকাশকাল: 03 Oct 2026, 04:11 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কলকাতা: দিল্লি ও মুম্বইয়ের পর এবার কলকাতাতেও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR-কে ঘিরে নিজেদের দাবিদাওয়া নিয়ে দুর্গাপুজোর পর কলকাতায় জনসভা করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।





এর আগে নিট ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় আন্দোলন করার উদ্যোগ নিয়েছিল CJP। তবে সেই কর্মসূচির অনুমতি মেলেনি বলে জানা যায়। এবার SIR এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সামনে রেখে কলকাতায় নতুন কর্মসূচির প্রস্তুতি চলছে।





সূত্রের খবর, কলকাতায় কর্মসূচি আয়োজনের বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে CJP। কোথায় এবং কবে সভা হবে, তা নিয়ে তৃণমূলের পাশাপাশি বাম ছাত্র সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কলকাতার কর্মসূচির নির্দিষ্ট দিন ও স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।





এদিকে, আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে CJP। সংগঠনের নেতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন আরও জোরদার করা হবে।





কলকাতায় CJP-কে সহযোগিতা করা নিয়ে অবশ্য রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সিপিএমের তরফে প্রস্তাবিত কর্মসূচি নিয়ে কটাক্ষ করা হয়েছে। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেছেন, যন্তর মন্তরে CJP-র আগের কর্মসূচিতেও ছাত্র সংগঠন সহযোগিতা করেছে এবং কলকাতার কর্মসূচি হলে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব কথা বলবে।





ফলে দুর্গাপুজোর পর কলকাতার রাস্তায় CJP-র কর্মসূচি বাস্তবে রূপ নেয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

শেয়ার করুন: