ডি জে তে কড়াকড়ি, পুজোয় ফিরল ঢাক-ঢোলের সুর—চাহিদার চাপে ব্যস্ত পূর্ব মেদিনীপুরের বাদ্যশিল্পীরা
প্রকাশকাল: 04 Oct 2026, 01:41 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পূর্ব মেদিনীপুর : প্রশাসনের কড়া নজরদারিতে দুর্গাপুজোয় ডিজে বক্স ও উচ্চস্বরে স্পিকার ব্যবহারে নিয়ন্ত্রণ জোরদার হতেই ফের চাহিদা বেড়েছে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের। ঢাক, ঢোল এবং ব্যান্ড পার্টির সুরে এবার জমে উঠছে পুজোর প্রস্তুতি। এর সরাসরি সুফল মিলছে পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের বহু বাদ্যশিল্পী পরিবারের জীবনে।
মহিষদা, কাখর্দা, বামনআড়া-সহ একাধিক গ্রামের বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাদ্যযন্ত্র বাজানোর পেশার সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে ডিজে সংস্কৃতির দাপটে তাঁদের কাজ অনেকটাই কমে গিয়েছিল। তবে চলতি বছর পুজোর আগে পরিস্থিতি বদলেছে। বেড়েছে ঢাক ও ব্যান্ড পার্টির বুকিং। শিল্পীদের একাংশের দাবি, চাহিদা এতটাই বেড়েছে যে পর্যাপ্ত শিল্পীর অভাবে শেষ মুহূর্তে আসা বহু বায়না ফিরিয়ে দিতে হচ্ছে।
মহিষদার ঢাকশিল্পী অনুপ ভৌমিক জানান, ডিজি ব্যবহারে কড়াকড়ির ফলে এ বছর বাজনা পার্টির চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এলাকায় শিল্পীর সংখ্যা সীমিত হওয়ায় সব বায়না সামলানো সম্ভব হচ্ছে না।
শুধু পূর্ব মেদিনীপুর বা পশ্চিমবঙ্গ নয়, শহিদ মাতঙ্গিনীর শিল্পীদের ডাক যাচ্ছে ভিনরাজ্য থেকেও। কলকাতা, খড়্গপুর ও জামশেদপুরের পাশাপাশি দিল্লি, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকেও এসেছে বায়না। ফলে পুজোর মরসুমে গ্রামগুলিতে এখন শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।
অন্যদিকে, শুধু মণ্ডপে বাদ্যযন্ত্র বাজানো নয়, পুজোর আগে চলছে বাদ্যযন্ত্র সারাই ও তৈরির কাজও। বর্ষার মেঘ কাটতেই মহিষদার প্রবীণ শিল্পী প্রতাপ ধাড়া-র মতো কারিগররা ঢাকের চামড়া টানটান করা, বাঁধন পরীক্ষা করা এবং বাদ্যযন্ত্রের খুঁটিনাটি ঠিক করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
তবে ডিজির বদলে ঢাক-ব্যান্ডের ওপর নির্ভর করতে গিয়ে সমস্যায় পড়ছেন পুজো উদ্যোক্তারাও। শেষ মুহূর্তে বেশি টাকা দিতে রাজি থাকলেও অনেক জায়গায় স্থানীয় ঢাকি বা ব্যান্ড পার্টি পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে ঝাড়গ্রাম-সহ অন্য জেলা থেকে শিল্পী আনতে হচ্ছে বহু পুজো কমিটিকে।
একদিকে পর্যাপ্ত ঢাকি ও বাদ্যশিল্পী না পাওয়ায় পুজো কমিটিগুলির সামনে তৈরি হয়েছে নতুন সমস্যা, অন্যদিকে দীর্ঘদিন ডিজের দাপটে কাজ হারানো লোকশিল্পীদের কাছে এই পুজোর মরসুম নতুন আশার আলো হয়ে এসেছে। উৎসবের আবহে ফের কদর বাড়ায় তাঁদের পুরনো পেশায় ফিরেছে ব্যস্ততা—আর বাংলার ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের সুরে যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে পুজোর মণ্ডপ।