জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে জোড়া মিছিল, ৫০০০ পুলিশ মোতায়েন - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে জোড়া মিছিল, ৫০০০ পুলিশ মোতায়েন

প্রকাশকাল: 04 Oct 2026, 03:49 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত। রবিবার যন্তর মন্তরের দিকে যাওয়ার কথা রয়েছে দু’টি পৃথক মিছিলের। একটি নাগরিক মিছিল, অন্যটি যুব কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিল।





বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকদের অংশগ্রহণে নাগরিক মিছিলটি বিকেল ৪টেয় শুরু হওয়ার কথা। অন্যদিকে, বিকেল ৫টায় যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলও যন্তর মন্তরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।





দু’টি মিছিলকে ঘিরে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৫০০০ পুলিশ, RAF এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তরমুখী একাধিক রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। টলস্টয় মার্গ, জনপথ রোড, সংসদ মার্গ এবং কেরল ভবনের দিকেও রয়েছে কড়া নজরদারি। অশোক রোড এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।





দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুই মিছিলের কোনওটিরই অনুমতি নেই। তবে বিপুল সংখ্যক মানুষ কর্মসূচিতে যোগ দিতে পারেন—এই আশঙ্কা মাথায় রেখেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।





নাগরিক মিছিলের উদ্যোক্তাদের দাবি, শুধু জ্ঞানেশ কুমারের পদত্যাগ নয়, মহিলাদের নিরাপত্তার দাবিও তোলা হবে এই কর্মসূচিতে। পাশাপাশি ছাত্র সংগঠন আইসা মহিলা সাংবাদিকদের হেনস্থার অভিযোগ তুলে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে

শেয়ার করুন: