এসআরএফটিআই-এ ফের অশান্তি, মিছিল করে ঢোকার চেষ্টায় হিন্দু জাগরণ মঞ্চ
প্রকাশকাল: 04 Oct 2026, 05:56 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কলকাতা: ফের উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। রবিবার বিকেলে কলকাতার পঞ্চসায়র এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর সদস্যেরা মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে এসআরএফটিআই ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন।
পরিস্থিতি আঁচ করে আগে থেকেই এসআরএফটিআই-এর বেশ কিছুটা দূরে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের গেটগুলিও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে এসে গেট ধরে ঝাঁকাতে থাকেন এবং গেট খুলে দেওয়ার দাবি জানান।
এ দিকে, ক্যাম্পাসের ভিতরে কিছুটা দূরত্ব বজায় রেখে পড়ুয়ারাও জমায়েত করেছিলেন। দু’পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। এর মধ্যেই পাথর, ইট ও বোতল ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের অভিযোগ, ক্যাম্পাসের ভিতর থেকে তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। অন্যদিকে পড়ুয়াদের পাল্টা অভিযোগ, বাইরে থেকে তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ও বোতল ছোড়া হয়।
হিন্দু জাগরণ মঞ্চের দাবি, গত রবিবার এসআরএফটিআই-এ একটি কর্মসূচিকে কেন্দ্র করে ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবির অবমাননা করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদেই এ দিনের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি বলে জানান সংগঠনের সদস্যেরা।
এ দিন বিক্ষোভ চলাকালীন ক্যাম্পাসের গেটে টাঙানো ড. বি. আর. অম্বেডকরের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, গত রবিবারও একটি কর্মসূচিকে কেন্দ্র করে এসআরএফটিআই-এ উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে এ দিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ। দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে নতুন করে এসআরএফটিআই-এ অশান্তির ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।