আসানসোল স্টেডিয়ামে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোল স্টেডিয়ামে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশকাল: 04 Oct 2026, 06:29 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: আসানসোল স্টেডিয়ামে আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের উৎসাহিত করা হয়।





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক তথা আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার চেয়ারপার্সন শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি শ্রী হরিনারায়ণ মিশ্র, শ্রী শচীন রায়, শ্রী দীপক রুদ্র, শ্রী পবন গুটগুটিয়া, শ্রী বলগোবিন্দ মুকিম এবং শ্রী বিশ্বজিৎ দাস।





অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে খেলোয়াড়দের সাফল্য ও তাঁদের নিরলস পরিশ্রমের প্রশংসা করা হয়। এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী দিনে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং আসানসোলের ক্রীড়া প্রতিভাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুন: