কাঁধে একসঙ্গে একাধিক ঢাক, বার্নপুরে পুজোর মণ্ডপ মাতাতে প্রস্তুত ১৭ মহিলা ঢাকি
প্রকাশকাল: 05 Oct 2026, 12:41 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বার্নপুর: ঢাকের তালে এবার নতুন ইতিহাস গড়ার পথে আসানসোলের বার্নপুর। ধেনুয়া গ্রামের বাদ্যকর পাড়ায় এই প্রথম তৈরি হয়েছে এক বিশেষ মহিলা ঢাকি দল। পরিবারের বৌমা, পিসি, মাসি, ননদ—সবাই মিলে কাঁধে তুলে নিয়েছেন ঢাক। আর তাঁদের হাতের বোলেই জমে উঠছে প্রতিদিনের মহড়া।
একজন যেখানে একটি ঢাক বাজাতেই হিমশিম খান, সেখানে এই দলের সদস্যরা অনায়াসে দুই-তিনটি ঢাক একসঙ্গে কাঁধে তুলে বাজিয়ে চলেছেন। এমনকী কেউ কেউ একসঙ্গে পাঁচটি ঢাকেও বোল তুলছেন। ঢাকের তালে নিজেরাই নেচে উঠে মহড়াকে করে তুলছেন আরও প্রাণবন্ত।
প্রতিদিন বিকেলে ধেনুয়া কালীকৃষ্ণ আশ্রমে চলছে তাঁদের নিয়মিত অনুশীলন। শোভা, শিবানী, মাম্পি, তনু, ঋনা, কাজল-সহ মোট ১৭ জন মহিলা বর্তমানে এই দলের সদস্য। বয়সে কেউ কুড়ির কোঠায়, আবার কেউ চল্লিশের কাছাকাছি। যৌথ পরিবারের বৌমা, শাশুড়ি ও ননদদের মিলেমিশেই তৈরি হয়েছে এই ব্যতিক্রমী দল।
এই উদ্যোগের শুরু স্থানীয় মহিলাদের আগ্রহ থেকেই। পরিবারের নববধূদের ঢাক বাজানোর প্রতি আগ্রহ দেখে পাশে দাঁড়ান পরিবারের প্রবীণরা। কাকা-শ্বশুরের তালিমেই শুরু হয় ঢাক বাজানোর প্রশিক্ষণ। ধীরে ধীরে সেই আগ্রহই রূপ নেয় একটি পূর্ণাঙ্গ মহিলা ঢাকি দলে।
শুধু দুর্গাপুজোতেই নয়, ইতিমধ্যেই মনসা পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো এবং বিভিন্ন রাজনৈতিক সভা-অনুষ্ঠানেও তাঁদের ডাক পড়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের পাশাপাশি ঝাড়খণ্ডের ধানবাদ ও দেওঘরেও ঢাক বাজিয়েছেন দলের সদস্যরা।
এবারের দুর্গাপুজোয় তাঁদের বায়না এসেছে কুমারপুর, চলবলপুর, জামতাড়া এবং ধানবাদের একাধিক পুজো মণ্ডপ থেকে। বিশেষ করে নবপত্রিকা আনা এবং বিসর্জনের শোভাযাত্রায় তাঁদের ঢাকের তালে মেতে উঠতে প্রস্তুত আয়োজকরা।
একসময় যে ঢাক ছিল মূলত পুরুষদের বাদ্যযন্ত্র, সেই ঢাকই এখন বার্নপুরের মহিলাদের আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় হয়ে উঠেছে। ধেনুয়ার এই ১৭ মহিলা ঢাকির হাতের বোল এবার পুজোর মণ্ডপ থেকে বিসর্জনের শোভাযাত্রা—সবেতেই তৈরি করতে চলেছে অন্যরকম উৎসবের আবহ।