বারুইপুরে ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার, সবজির নীচে লুকিয়ে পাচারের চেষ্টা ওড়িশা থেকে বাসন্তীর উদ্দেশ্যে যাচ্ছিল বিপুল মাদকের চালান, গ্রেফতার ৩
প্রকাশকাল: 05 Oct 2026, 01:24 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বারুইপুর: পুজোর আগে বারুইপুরে বড়সড় মাদকবিরোধী অভিযান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর এসওজি যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করল বিপুল পরিমাণ গাঁজা। ছয়ানি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বেলেরো পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৬৩৫ কেজি গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের নজর এড়াতে সবজির নীচে লুকিয়ে গাঁজার এই বিশাল চালান নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসা হয়েছিল এবং তা বাসন্তী এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা এবং পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের সোমবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, গাঁজার এই বিপুল চালান কোথা থেকে সংগৃহীত হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
পুলিশের দাবি, পুজোর আগে এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য। ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।