অন্ডালের সিধুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, কম্পনে ছড়াল চাঞ্চল্য
প্রকাশকাল: 05 Oct 2026, 02:28 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
অন্ডাল, অর্পণ মণ্ডল: পশ্চিম বর্ধমানের অন্ডালের সিধুলি কোলিয়ারিতে কাজ চলাকালীন আচমকাই খনিগর্ভে জল ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, খনিতে জল ঢোকার সময় ভূগর্ভে কর্মরত দুই শ্রমিক বিপদের মধ্যে পড়ে যান। বরাতজোরে তাঁদের কোনওভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনায় খনি সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, কাজ চলাকালীন হঠাৎ খনির ভিতরে জল ঢুকতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই ভূগর্ভে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন ECL-এর আধিকারিকরা।
এদিকে, সিধুলি কোলিয়ারির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন বলে খবর।
সূত্রের আরও দাবি, আপাতত কোলিয়ারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোলিয়ারি এলাকায় মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন ECL কর্তৃপক্ষ। খনিতে জল ঢোকার প্রকৃত কারণ এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।