আসানসোলে নিরাপত্তার দাবিতে আইনজীবীদের গণবিক্ষোভ
প্রকাশকাল: 05 Oct 2026, 02:39 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: আইনজীবীদের নিরাপত্তা ও সম্মানের দাবিতে সোমবার, ৫ অক্টোবর ২০২৬, আসানসোল আদালতের কাছে ঘড়ি মোড়ে একত্রিত হলেন বিভিন্ন আদালতের অধিবক্তারা। দুপুর ১টা নাগাদ এই কর্মসূচিতে আইনজীবীরা অংশ নেন।
বিভিন্ন আদালতে আইনজীবীদের সঙ্গে কথিত শারীরিক হামলা, দুর্ব্যবহার এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে তাঁদের নিরাপত্তা ও পেশাগত সম্মানের বিষয়গুলি তুলে ধরেন।
এই প্রসঙ্গে সম্প্রতি বারুইপুর আদালত চত্বরে আইনজীবী তথা সিপিআই(এম) নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগের ঘটনাও আলোচনায় উঠে আসে। অভিযোগ অনুযায়ী, ভাঙড় কলেজের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া এসএফআই সমর্থকদের হয়ে আদালতে সওয়াল করতে গিয়েছিলেন সায়ন। এরপরই আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। তাঁর সহকারীদেরও হেনস্থার অভিযোগ সামনে আসে।
ঘটনার পর বারুইপুর আদালতের আইনজীবীদের একাংশ প্রতিবাদে আদালতের মূল প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলনে নামেন। পরে কলকাতা হাই কোর্ট এই ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করে।
বারুইপুরের এই ঘটনার উল্লেখ করে আসানসোলের আইনজীবীরাও আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো করেন। তাঁদের বক্তব্য, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, হেনস্থা বা অপমানের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপদ পরিবেশে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার দাবিই এদিনের কর্মসূচির অন্যতম মূল বিষয় ছিল।