চেলিডাঙায় জ্বালানি বোঝাই ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার আটকে তীব্র যানজট, এক ঘণ্টা ধরে পরিস্থিতি সামলাচ্ছেন স্থানীয়রা
প্রকাশকাল: 05 Oct 2026, 03:25 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল, ৫ অক্টোবর:
আসানসোলের চেলিডাঙা এলাকায় জ্বালানি বোঝাই একটি ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার আটকে পড়াকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এস. বি. গড়াই রোডে উপেন্দ্রনাথ স্কুলের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, জ্বালানি বোঝাই অয়েল ট্যাঙ্কারটির চাকা পাশের গর্তের মধ্যে বসে যায় এবং জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি রাস্তায় আটকে যাওয়ার পরই যান চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে মাত্র প্রায় ২০০ থেকে ২৫০ মিটার দূরে রয়েছে রেলওয়ে ক্রসিং। ফলে ট্যাঙ্কারটি আটকে যাওয়ায় রাস্তায় গাড়ির চাপ ক্রমশ বাড়তে থাকে এবং তৈরি হয় দীর্ঘ যানজট।
পরিস্থিতি সামাল দিতে গত প্রায় এক ঘণ্টা ধরে স্থানীয় বাসিন্দারাই স্বতঃস্ফূর্তভাবে যান নিয়ন্ত্রণের কাজে নেমেছেন। অভিযোগ, দীর্ঘ সময় ধরে যানজট চললেও এখনও পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ বা ট্রাফিক বিভাগের কোনও আধিকারিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেননি।
রেলওয়ে ক্রসিংয়ের এত কাছে একটি জ্বালানি বোঝাই ট্যাঙ্কার আটকে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। যানজট দ্রুত না কাটলে রেলগেট সংলগ্ন এলাকায় আরও বড় যানজটের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকদের এসে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, আটকে থাকা ট্যাঙ্কারটি দ্রুত সরিয়ে রাস্তা পরিষ্কার করারও দাবি উঠেছে।