কুলটিতে স্থায়ী দমকল কেন্দ্রের দাবি, কুলটি থানায় স্মারকলিপি ওবিসি কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ্বর শর্মার
প্রকাশকাল: 05 Oct 2026, 06:24 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি : কুলটি ব্লক এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র স্থাপনের দাবি জোরালো হয়েছে। এই দাবিতে পশ্চিম বর্ধমান জেলা ওবিসি কংগ্রেস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রাজেশ্বর শর্মা কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন।
৪ অক্টোবর ২০২৬ তারিখে জমা দেওয়া ওই আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, কুলটি ব্লক এবং তার পার্শ্ববর্তী এলাকা একটি বৃহৎ ও ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে রয়েছে বিস্তীর্ণ আবাসিক এলাকা, বাজার, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপরিষেবা কেন্দ্র।
আগুন লাগা কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে কাছাকাছি কোনও স্থায়ী দমকল কেন্দ্র না থাকায় ঘটনাস্থলে দমকল পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এর ফলে জরুরি পরিস্থিতিতে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।