বর্ধমানের প্রবীণ মাইনিং ইঞ্জিনিয়ারের যুগান্তকারী আবিষ্কার, কেজের অনিয়ন্ত্রিত পতন রুখে বাঁচবে খনিশ্রমিকের প্রাণ
প্রকাশকাল: 06 Oct 2026, 12:55 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বর্ধমান, পূর্ব বর্ধমান: খনিদুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা থেকেই খনিশ্রমিকদের সুরক্ষায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেন বর্ধমানের প্রবীণ মাইনিং ইঞ্জিনিয়ার প্রশান্তকুমার ভট্টাচার্য। তাঁর উদ্ভাবিত ‘অটোমেটিক মাইন কেজ ফ্রি-ফল অ্যারেস্টিং সেফটি সিস্টেম’ ইতিমধ্যেই ভারত সরকারের পেটেন্ট দফতরের স্বীকৃতি পেয়েছে। পেটেন্ট নম্বর ৬০২০৬১১।
গভীর ভূগর্ভস্থ খনিতে শ্রমিকদের ওঠানামার জন্য ডুলি বা কেজ ব্যবহার করা হয়। উল্লম্ব খাদ দিয়ে চলাচলের সময় কোনও কারণে কেজটি ওয়াইন্ডিং রোপ বা সাপোর্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণহীনভাবে নিচে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। কর্মজীবনে এমন দুর্ঘটনা ও সহকর্মীদের মর্মান্তিক মৃত্যু কাছ থেকে দেখেছেন প্রশান্তকুমার ভট্টাচার্য। সেই অভিজ্ঞতাই তাঁকে খনিশ্রমিকদের জন্য স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা তৈরির দিকে এগিয়ে দেয়।
দীর্ঘ গবেষণার পর তৈরি প্রযুক্তিতে কেজের সঙ্গে বিশেষ একটি স্বয়ংক্রিয় মেকানিজম যুক্ত থাকবে। কেজ কোনও কারণে রোপ থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রুত নিচে নামতে শুরু করলে মানুষের কোনও সরাসরি হস্তক্ষেপ ছাড়াই ওই মেকানিজম সক্রিয় হবে।
এরপর কেজের পাশের চারটি গাইডকে শক্তভাবে চেপে ধরে তার অনিয়ন্ত্রিত পতন আটকে দেওয়ার চেষ্টা করবে এই ব্যবস্থা। ফলে বিপদের মুহূর্তে কেজের গতি নিয়ন্ত্রণ করে তার ভিতরে থাকা শ্রমিকদের প্রাণরক্ষার সুযোগ তৈরি হবে।
খনিশ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে এই প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। প্রশান্তকুমার ভট্টাচার্যের এই উদ্ভাবন ভবিষ্যতে গভীর ভূগর্ভস্থ খনিতে কেজ-সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আশা তৈরি হয়েছে।