আসানসোল সঙ্গীত সম্মেলন
প্রকাশকাল: 06 Oct 2026, 01:43 PM
রিপোর্টার: উৎপল সিনহা
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সেই মহাসাগর, যেখানে এসে মিশেছে সঙ্গীতের অজস্র ধারা । জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল, কীর্তন থেকে শুরু করে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক, এমনকি চলচ্চিত্রের গান পর্যন্ত সবই শাস্ত্রীয় সঙ্গীত জননীর অমৃতের সন্তান। শিকড় ছাড়া যেমন গাছ বাঁচে না, ঠিক তেমনি শাস্ত্রীয় সঙ্গীত না থাকলে কোনো ধারার কোনো গানই আর সৃষ্টি হবে না।
তাই মার্গ সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। চাই ধারাবাহিক চর্চা এবং ব্যাপক প্রচার ও প্রসারের আন্তরিক উদ্যোগ। আর এই ভীষণ জরুরি, মহৎ ও অতীব গুরুত্বপূর্ণ কাজটি আন্তরিকভাবে করে চলেছে প্রতিধ্বনি ফাউন্ডেশন। আমাদের এই বিস্তীর্ণ শিল্পাঞ্চলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই সংস্থাটির সাধু প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।
সম্প্রতি সংগঠনের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গত ২ রা অক্টোবর সন্ধ্যায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো আসানসোল সঙ্গীত সম্মেলন। সুর তাল ও ছন্দে সংযোজিত হলো নান্দনিকতার এক অনন্য মাত্রা। মার্গ সঙ্গীতের এই সন্ধ্যাটি যাঁদের মনোরম উপস্থাপনায় উজ্জ্বল হয়ে উঠলো, সেই সমস্ত বরেণ্য শিল্পীদের কাছে কৃতজ্ঞ হয়ে রইলেন শিল্পাঞ্চলবাসী।
পণ্ডিত সন্দীপ চট্টোপাধ্যায়
( সন্তুর ) , পণ্ডিত অসীম চৌধুরী ( সেতার ) , শ্রী অনুভব জয়সোয়াল ( কণ্ঠসঙ্গীত ) , পণ্ডিত সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়
( তবলা ) , আমান হুসেন
( সারেঙ্গী) , শ্রী সিদ্ধার্থ কর্মকার ( তবলা ) , শ্রী যশোবন্ত বৈষ্ণব ( তবলা ) ,
শ্রী ইন্দ্রজিৎ বাগ ( হারমোনিয়াম ) প্রমুখ শিল্পীদের আন্তরিক উপস্থাপনায় সফল ও সার্থক হয়ে ওঠে প্রতিধ্বনি ফাউন্ডেশন-এর এই সাধু প্রয়াস। সংগঠনের কর্মীদের আন্তরিকতা ও নিরলস প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। সফল এই অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান সংস্থার দুই প্রতিষ্ঠাতা সদস্য রাজ ভট্টাচার্য ও পৌলোমী কবি।