ডানকুনিতে ১,০০০ কোটি টাকার প্রকল্প! ৪৫ একর জমি অধিগ্রহণ বড় সংস্থার
প্রকাশকাল: 07 Oct 2026, 11:57 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
হুগলি: বাংলায় গুদামজাতকরণ ও লজিস্টিকস পরিকাঠামোয় বড় বিনিয়োগের পথে ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেড। প্রায় ১,০০০ কোটি টাকার প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে হুগলির ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করেছে অলকার্গো গ্রুপের আওতাধীন এই সংস্থা।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ভারতে নিজেদের গুদামজাতকরণ ও লজিস্টিকস পরিকাঠামো আরও সম্প্রসারণের লক্ষ্যেই ডানকুনিতে এই জমি নেওয়া হয়েছে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ মাসের মধ্যে প্রকল্পটি পুরোদমে চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ইতিমধ্যেই ১০০ কোটি টাকা বিনিয়োগ
ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেডের রিয়েল এস্টেটের সিইও এবং গ্লোবাল প্রকিওরমেন্টের হেড রাম ওয়ালেসে জানিয়েছেন, ডানকুনিতে জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
প্রাথমিক পরিকাঠামো তৈরি এবং মূল গুদামঘরের কাঠামো নির্মাণের জন্য আরও প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
অর্থাৎ জমি এবং প্রাথমিক পরিকাঠামো মিলিয়ে প্রকল্পের প্রথম পর্যায়েই বড় অঙ্কের বিনিয়োগ হতে চলেছে।
আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে গুদাম ব্যবহারকারী সংস্থাগুলি
প্রকল্পের পরবর্তী পর্যায়ে আরও প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এই অর্থ সরাসরি ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেটের পরিবর্তে গুদাম ব্যবহারকারী সংস্থাগুলির তরফে বিনিয়োগ করা হতে পারে।
অভ্যন্তরীণ পরিকাঠামো তৈরি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য এই বিনিয়োগ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্ভাব্য ব্যবহারকারীদের মধ্যে ই-কমার্স সংস্থা এবং লজিস্টিকস কোম্পানিগুলি থাকতে পারে বলেও জানা গিয়েছে।
দেশে আরও ৩০-৪০ লাখ বর্গফুট গুদাম তৈরির পরিকল্পনা
শুধু ডানকুনি নয়, দেশজুড়েও গুদামজাতকরণ পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। বর্তমানে ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেটের হাতে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩০০ একর জমি রয়েছে। এই জমির মাধ্যমে আরও প্রায় ৩০-৪০ লাখ বর্গফুট গুদাম তৈরি করা সম্ভব বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমানে দিল্লি-এনসিআর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুণেতে সংস্থাটির উপস্থিতি রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতা।
কলকাতায় প্রথম বিনিয়োগ
ডানকুনির এই প্রকল্পই কলকাতা ও পূর্ব ভারতে ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেডের অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি চালু হলে দেশজুড়ে সংস্থাটির গুদাম পরিকাঠামোর মোট আয়তন প্রায় ৬০ লাখ বর্গফুটে পৌঁছতে পারে।
ডানকুনির অবস্থান এবং কলকাতা-সহ পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ সড়ক ও লজিস্টিকস নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের কারণে এই প্রকল্প বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।