মোদির ‘সেবা ও সমর্পণ’-এর ২৫ বছর পূর্তি, আসানসোলের পোলো গ্রাউন্ডে ‘সেবা জ্যোতি যাত্রা’র বর্ণাঢ্য সমাপ্তি - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

মোদির ‘সেবা ও সমর্পণ’-এর ২৫ বছর পূর্তি, আসানসোলের পোলো গ্রাউন্ডে ‘সেবা জ্যোতি যাত্রা’র বর্ণাঢ্য সমাপ্তি

প্রকাশকাল: 07 Oct 2026, 03:40 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজস্ব সংবাদদাতা, আসানসোল:


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক প্রধান হিসেবে ‘সেবা ও সমর্পণ’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আসানসোলের পোলো গ্রাউন্ডে আয়োজিত হল ‘বিকশিত ভারত সংকল্প সভা’। একই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা স্তরে ‘সেবা জ্যোতি যাত্রা’র বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়।





অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন এবং তাঁর দীর্ঘ প্রশাসনিক ও জনসেবামূলক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।





এই বিশেষ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পেনাবলম, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।





প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর পোলো গ্রাউন্ড থেকেই মশাল প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় বিশাল ‘সেবা জ্যোতি যাত্রা’। মশাল হাতে এই যাত্রা আসানসোল শহরের দুই প্রান্তের দিকে এগিয়ে যায়।





‘সেবা ও সমর্পণ’-এর বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। যাত্রায় বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন অংশে কর্মসূচিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শেয়ার করুন: