প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল বাংলা চলচ্চিত্রের এক স্মরণীয় অধ্যায়
প্রকাশকাল: 21 Sep 2026, 01:24 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। মুম্বইতেই চলছিল তাঁর চিকিৎসা। তবে শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া দেননি তিনি।
বহু বছর ধরেই মুম্বইয়ে বসবাস করছিলেন মিঠু মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার নিজের বাড়িও তিনি বিক্রি করে দিয়েছিলেন বলে জানা যায়। অভিনয় থেকে বহু বছর আগেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনীত একাধিক চরিত্র আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।
মিষ্টি মুখ, স্বতঃস্ফূর্ত অভিনয় এবং চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার দক্ষতায় অল্প সময়ের অভিনয়জীবনেই দর্শকের নজর কেড়েছিলেন মিঠু। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ও ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন তিনি। ১৯৭০-এর দশকের শুরু থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তাঁর অভিনয়জীবন।
১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন মিঠু মুখোপাধ্যায়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সমিত ভঞ্জ। তবে প্রথম ছবির পরেই বড় সাফল্য আসেনি। ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ তাঁকে দর্শকের কাছে পরিচিত করে তোলে। আলিবাবার পরিচারিকা মর্জিনার চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন দেবরাজ রায়।
এর পর আশুতোষ মুখোপাধ্যায়ের ‘নিশিকন্যা’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন তিনি। ১৯৭৪ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘মৌচাক’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। নীপা চরিত্রে মিঠু মুখোপাধ্যায় এবং সিতেশের ভূমিকায় রঞ্জিত মল্লিকের জুটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। ছবিতে তাঁদের পাশাপাশি অভিনয় করেছিলেন উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুপকুমার, চিন্ময় রায় এবং রবি ঘোষের মতো শিল্পীরা।
‘মৌচাক’-এর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে ফের জুটি বাঁধেন ‘স্বয়ংসিদ্ধা’ ছবিতে। ১৯৭৫ সালের এই ছবিটিও তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজ। এর আগে ‘কবি’ ছবিতে দেবরাজ রায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তী সময়ে ‘চাঁদের কাছাকাছি’ এবং ‘হোটেল স্নো ফক্স’-এর মতো ছবিতেও দেখা যায় তাঁকে।
বাংলা ছবির পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করেছিলেন মিঠু। ১৯৭৬ সালে দুলাল গুহ পরিচালিত ‘খান দোস্ত’-এর মাধ্যমে হিন্দি ছবিতে তাঁর অভিষেক। শত্রুঘ্ন সিনহার বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ কাপুরও। পরবর্তীতে বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’-তেও অভিনয় করেন মিঠু। ‘দিল্লাগি’-তে ফের শত্রুঘ্ন সিনহার বিপরীতে দেখা যায় তাঁকে।
১৯৭৭ সালে ‘প্রতিমা’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মিঠু। দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। ছবিটিও দর্শকমহলে সাড়া ফেলেছিল।