প্রথম নবরাত্রি উপলক্ষে বরাকর গ্রেটার শাখার মারোয়াড়ি যুব মঞ্চকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স প্রদান মন্ত্রী অজয় পোদ্দারের
প্রকাশকাল: 11 Oct 2026, 03:56 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার প্রথম নবরাত্রি উপলক্ষে মারোয়াড়ি যুব মঞ্চের বরাকর গ্রেটার শাখার হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স তুলে দেন।
বরাকর হাটতলা এলাকার দুর্গামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার নারকেল ফাটিয়ে ও ফিতেকেটে নতুন অ্যাম্বুল্যান্সটির উদ্বোধন করেন। এই উপলক্ষে মঞ্চের সভাপতি সৌরভ আগরওয়াল মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। অন্যদিকে, মঞ্চের কনভেনর সুমিত আগরওয়াল তাঁকে অঙ্গবস্ত্র প্রদান করে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার জানান, রাজ্য সরকারের উদ্যোগে ডিভিসি-র সহযোগিতায় এই অ্যাম্বুল্যান্সটি মারোয়াড়ি যুব মঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অ্যাম্বুল্যান্সের মাধ্যমে এলাকার মানুষের জরুরি চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারোয়াড়ি যুব মঞ্চের বরাকর গ্রেটার শাখার সভাপতি সৌরভ আগরওয়াল, সম্পাদক ময়ঙ্ক সুভাষরিয়া, কোষাধ্যক্ষ নটবর কেজরিওয়াল, কনভেনর সুমিত আগরওয়াল, প্রাক্তন সভাপতি অনুপ আগরওয়াল-সহ মঞ্চের অন্যান্য যুব সদস্যরা।