আগমনী আনন্দে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ‘Asansol Help Welfare Organisations’-এর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আগমনী আনন্দে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ‘Asansol Help Welfare Organisations’-এর

প্রকাশকাল: 12 Oct 2026, 11:54 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
প্রতিবছরের মতো এবছরও সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো আমাদের ‘আগমনী আনন্দ’ প্রকল্প। শারদীয়ার আনন্দ ও উৎসবের আবহে ঘাঘরবুড়ি মন্দির এলাকার প্রায় ২০০ জন মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করার সুযোগ পেয়েছি আমরা।


দুর্গাপুজোর এই আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার এই ছোট্ট প্রয়াসে যাঁরা আমাদের পাশে থেকেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সকল বন্ধু, পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।


আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। এই ভালোবাসাকে পাথেয় করেই সমাজের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলুক Asansol Help Welfare Organisations-এর মানবসেবার কর্মযজ্ঞ।


সবার মুখে হাসি ফোটানো, সবার সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।


সকলকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

শেয়ার করুন: