পুজোয় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
অন্য চোখে

পুজোয় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশকাল: 14 Oct 2026, 04:09 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রীপল্লির তরুণ সংঘ আয়োজন করতে চলেছে বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রায় প্রতিদিনই তরুণ সংঘ পূজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নাচ, গান, শ্রুতিনাটক ও আবৃত্তি। দশমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সবার জন্য


কুইজ।


পঞ্চমীর সন্ধ্যায় তরুণ সংঘের পুজো উদ্বোধন করবেন আসানসোল উত্তরের বিধায়ক মাননীয় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।


উল্লেখ্য, ১৯৫২ সালে স্থাপিত শ্রীপল্লির এই ঐতিহ্যবাহী সংস্থাটি সারা বছর জুড়ে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাংলা সংস্কৃতির নিরলস চর্চা তথা প্রচার ও প্রসারের ক্ষেত্রে তরুণ সংঘের ধারাবাহিক পৃষ্ঠপোষকতা অনস্বীকার্য। আগামী বছর সংস্থার গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন: