পঞ্চমী ও ষষ্ঠীতে জমে উঠলো তরুণ সংঘের পুজো
প্রকাশকাল: 24 Oct 2026, 02:28 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
মহাসপ্তমীর আগেই জমে উঠলো শ্রীপল্লির তরুণ সংঘের পুজো। পঞ্চমীর সন্ধ্যায় তরুণ সংঘের পুজো উদ্বোধন করেন আসানসোল উত্তরের বিধায়ক মাননীয় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান জমে যায় নৃত্যে ও সঙ্গীতে । সঙ্গীত পরিবেশন করেন শুক্লা বিশ্বাস। ধোঁয়াশা ব্যান্ডের উপস্থাপন ছিল নজরকাড়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী রায়চৌধুরী ও সুকৃতীশ নন্দী। চমৎকার নৃত্য পরিবেশন করেন সৌরাঙ্গী দে ও মেঘা চ্যাটার্জী। কলাতীর্থম-এর কচিকাঁচা শিল্পীদের নৃত্য ছিল খুব সুন্দর। অপূর্ব নৃত্য উপস্থাপনায় সকলকে মুগ্ধ করে উদয়কল্প , আসানসোল।
মহাষষ্ঠীর সন্ধ্যায় ক্লাবের দুই প্রবীণ সদস্যের প্রয়াণে শোক প্রকাশ করে নীরবতা পালন করা হয়। তারপর সূচনা সঙ্গীত পরিবেশন করে ছোট্ট শিল্পী কৃশাঙ্গ শর্মা। সমবেত সঙ্গীত পরিবেশন করেন সঞ্চারী শিল্পী গোষ্ঠী। ধানের শীষ একাডেমির শিল্পীরা পরিবেশন করেন চমৎকার নৃত্য। তরুণ সংঘের উদ্যোগে সপ্তমীর দুপুরে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। প্রায় প্রতিদিনই থাকছে ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।