মহাবীর আখড়া উপলক্ষে রানিগঞ্জে পুলিশি সতর্কতা, ২৬ ও ২৭ অক্টোবর বিশেষ ট্রাফিক বিধিনিষেধ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

মহাবীর আখড়া উপলক্ষে রানিগঞ্জে পুলিশি সতর্কতা, ২৬ ও ২৭ অক্টোবর বিশেষ ট্রাফিক বিধিনিষেধ

প্রকাশকাল: 26 Oct 2026, 11:52 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
ভারী যান থেকে বাস, অটো ও ব্যক্তিগত গাড়ি—একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ; বিকল্প পথ ব্যবহারের পরামর্শ পুলিশ প্রশাসনের





রানিগঞ্জ, ২৬ অক্টোবর: মহাবীর আখড়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে রানিগঞ্জে সতর্ক পুলিশ প্রশাসন। আখড়ার শোভাযাত্রা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ২৬ অক্টোবর দুপুর থেকে ২৭ অক্টোবর ভোর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর থাকবে। ভারী পণ্যবাহী গাড়ি, বাস, অটো, টোটো এবং ব্যক্তিগত গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার এবং আগে থেকে যাতায়াতের পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।





ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা





পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ২৬ অক্টোবর দুপুর ২টো থেকে ২৭ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি রাস্তা দিয়ে ট্রাক ও অন্যান্য ভারী পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—


*পাঞ্জাবি মোড়।


*গির্জাপাড়া মোড়।


*সেবক সংঘ ও রাজবাড়ি হয়ে টি.বি. হাসপাতাল যাওয়ার রাস্তা।


*রামবাগান হয়ে বাঁশড়া মোড় যাওয়ার রাস্তা।


*রোনাই রোড হয়ে মঙ্গলপুর মোড় যাওয়ার রাস্তা।





বাস চলাচলেও একাধিক বিধিনিষেধঃ


২৬ অক্টোবর বিকেল ৪টে থেকে ২৭ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত রানিগঞ্জ বাসস্ট্যান্ডে বাস প্রবেশ করতে পারবে না।


নির্দেশিকা অনুযায়ী, রানিগঞ্জ মোড়ের দিক থেকে আসা বাসগুলি জয়সওয়াল পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারবে। অন্যদিকে, মেজিয়া ও বাঁকুড়ার দিক থেকে আসা বাসগুলিকে বল্লভপুর পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত সীমার বাইরে বাস চলাচল করতে পারবে না।





অটো ও টোটো চলাচল বন্ধঃ


মহাবীর আখড়ার শোভাযাত্রা চলাকালীন রানিগঞ্জ শহর ও বাজার এলাকায় তিন চাকার যানবাহন, অর্থাৎ অটো ও টোটো চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শোভাযাত্রার সময় যানজট এড়ানো এবং নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।





ব্যক্তিগত গাড়ির জন্য বিকল্প রাস্তাঃ


২৬ অক্টোবর বিকেল ৪টে থেকে ২৭ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যক্তিগত গাড়ির চলাচল বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—


*শিশুবাগান মোড় থেকে সি.আর. ক্রসিং ও এতওয়ারি মোড়।


*তারবাংলা মোড় থেকে দলপট্টি মোড়।


*এমআরএস মোড় থেকে বড়বাজার মোড় ও তিলক রোড ক্রসিং।


*কসাই মহল্লা মোড় থেকে এতওয়ারি মোড় ও রাজাবাঁধ।


*হাসিনা মোড় থেকে রাজাবাঁধ এবং চিনকুট্টি মোড় থেকে রাজাবাঁধ যাওয়ার রাস্তা।





বিকল্প পথ হিসেবে ঈদগাহ মোড় থেকে ব্যক্তিগত গাড়িগুলিকে রানিগঞ্জ রেলস্টেশন ও এনএসবি রোডের দিকে পাঠানো হবে। এ ক্ষেত্রে ঝাঁটিডাঙা রোড, কুমারবাজার ও চিনকুট্টি মোড় হয়ে নির্ধারিত পথে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।





শান্তি বজায় রাখার আবেদন পুলিশেরঃ


মহাবীর আখড়ার শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ট্রাফিক বিধিনিষেধ মেনে চলা, বিকল্প রাস্তা ব্যবহার করা এবং ট্রাফিক পুলিশের নির্দেশ অনুসরণ করার আবেদন জানানো হয়েছে।


শহরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং শোভাযাত্রার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও যথাসম্ভব সুশৃঙ্খল থাকে, সেই লক্ষ্যেই এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন: