সুলতানপুরে রাহুল গান্ধির কনভয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন কংগ্রেস নেতা
প্রকাশকাল: 26 Oct 2026, 01:15 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্সের সঙ্গে সংঘর্ষ, পরপর ধাক্কা একাধিক গাড়ির; আহত কংগ্রেস কর্মী ও নিরাপত্তাকর্মীরা
সুলতানপুর, উত্তরপ্রদেশ, ২৬ অক্টোবর: উত্তরপ্রদেশের সুলতানপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কনভয়। সোমবার সকালে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি অ্যাম্বুল্যান্সকে কেন্দ্র করে কনভয়ের একাধিক গাড়ির মধ্যে পরপর সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাহুল গান্ধি। তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ হালিয়াপুর থানা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে ২০১৮ সালের একটি মানহানির মামলায় হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল গান্ধি। সেই সময় তাঁর কনভয়ের গাড়িগুলির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ হয়। এরপর কনভয়ের একাধিক গাড়ি পরপর একে অপরকে ধাক্কা দেয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কনভয়ের সামনের দিকে থাকা একটি ব্যক্তিগত গাড়ি আচমকা ব্রেক কষায় পিছনে থাকা গাড়িগুলির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুর্ঘটনায় কংগ্রেসের কয়েকজন কর্মী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি সামাল দিয়ে কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধির কনভয় ফের সুলতানপুরের উদ্দেশে রওনা দেয়।
আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুলঃ
সোমবার সকালে লখনউ বিমানবন্দরে অবতরণ করেন রাহুল গান্ধি। সেখান থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে সুলতানপুরের উদ্দেশে তাঁর কনভয় রওনা হয়। গন্তব্যের প্রায় ৩৫ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে। আদালতে মামলার পরবর্তী সিদ্ধান্ত ঘোষণার কথা থাকায় রাহুল গান্ধির সশরীরে উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল বলে জানা গিয়েছে।
কী এই মানহানির মামলা?
২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি জনসভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধির মন্তব্যকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। সুলতানপুর সমবায় ব্যাঙ্কের তৎকালীন চেয়ারম্যান বিজয় মিশ্র এই ঘটনায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আদালত ২০২৩ সালের ২৭ নভেম্বর রাহুল গান্ধিকে বিচারপ্রক্রিয়ায় হাজির হওয়ার জন্য তলব করে। পরবর্তীতে আদালতে হাজিরা দিলে তাঁকে জামিন দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর গত ১৩ অক্টোবর সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে শুনানি শেষ হয় এবং রায় ঘোষণার জন্য সংরক্ষিত রাখা হয়।
সোমবার সেই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ নিতে যাওয়ার পথেই দুর্ঘটনার মুখে পড়ে রাহুল গান্ধির কনভয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।