মন্দিরের মূর্তি ভাঙাকে ঘিরে লাভপুরে উত্তেজনা, কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

মন্দিরের মূর্তি ভাঙাকে ঘিরে লাভপুরে উত্তেজনা, কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশের

প্রকাশকাল: 27 Oct 2026, 05:17 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
স্থান: লাভপুর, বীরভূম | তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬ঃ


বীরভূমের লাভপুরে মন্দিরের মূর্তি ভাঙার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল।


লাভপুর থানার চৌহাট্টা গ্রামের একটি প্রাচীন মন্দিরে এই ঘটনা ঘটে। অভিযোগ, রাতের অন্ধকারে মন্দিরের ভিতরে থাকা শ্বেতপাথরের দেব-দেবীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মন্দিরের ভিতরে লাল রঙ ছিটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাটি প্রথমে নজরে আনেন স্থানীয়রা, পরে বিজেপি নেতা-কর্মীরা সরব হন।





খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং মন্দিরের বাইরে ভিড় জমতে শুরু করে।





খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বীরভূমের জেলা পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ, অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) অভিষেক রায় এবং বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গোটা মন্দির চত্বর ঘিরে ফেলেছে।





দুষ্কৃতীদের চিহ্নিত করতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দলকে ডাকা হয়েছে।





ঘটনাস্থল পরিদর্শনের পর জেলা পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ বলেন, "যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে। দোষীরা কোনও ভাবেই রেহাই পাবে না।"





স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল বলেন, "এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটা উচিত নয়। আমরা দলগতভাবে বিষয়টি দেখছি এবং প্রশাসনকে সব রকম সহযোগিতা করব। পুলিশ খবর পেয়েই এসেছে এবং সাতদিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছে।"





পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত জারি রয়েছে।

শেয়ার করুন: