রূপনারায়ণপুরে ১৫ ফুট গভীর কুয়োয় পড়ল শিয়াল, তৎপর বন দফতরের চেষ্টায় উদ্ধার বন্যপ্রাণী - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

রূপনারায়ণপুরে ১৫ ফুট গভীর কুয়োয় পড়ল শিয়াল, তৎপর বন দফতরের চেষ্টায় উদ্ধার বন্যপ্রাণী

প্রকাশকাল: 29 Oct 2026, 12:15 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
রূপনারায়ণপুর, ২৯ অক্টোবর: পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে ১৫ ফুট গভীর কুয়োয় পড়ে বিপাকে পড়ল একটি শিয়াল। গত কাল, অর্বুথাৎ বুধবার সকালে দুর্গামন্দির সংলগ্ন চ্যাটার্জি পরিবারের বাড়ির কুয়ো থেকে শিয়ালটিকে উদ্ধার করে বন দফতর। বনকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচে বন্যপ্রাণীটি। সুস্থ অবস্থায় তাকে কাছের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।





স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অন্ধকারের মধ্যে পথ হারিয়ে শিয়ালটি অসাবধানতাবশত প্রায় ১৫ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। সারা রাত কুয়োর মধ্যে আটকে থাকার পর বুধবার সকালে বাড়ির মালিকের নজরে আসে বিষয়টি। কুয়োর ভিতরে শিয়ালটিকে দেখতে পেয়ে তিনি দ্রুত রূপনারায়ণপুর বন দফতরে খবর দেন।





তৎপরতায় উদ্ধার বন দফতরের:


খবর পেয়েই বন আধিকারিক তমালিকা চন্দ্রের নেতৃত্বে বন দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ। যথেষ্ট সতর্কতা ও দক্ষতার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শিয়ালটিকে কুয়ো থেকে নিরাপদে বের করে আনেন বনকর্মীরা।





উদ্ধারের পর শিয়ালটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। বন দফতর সূত্রে জানা যায়, শিয়ালটি সুস্থ থাকায় তাকে কাছের জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।





বন দফতরের দ্রুত পদক্ষেপে একটি বন্যপ্রাণীর প্রাণরক্ষা সম্ভব হয়েছে। এই উদ্ধারকাজে বনকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন: