ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! আজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা
প্রকাশকাল: 29 Oct 2026, 12:48 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কলকাতা, ২৯ অক্টোবর: একটি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সম্ভাব্য নিম্নচাপের অভিমুখ ভারতের পূর্ব উপকূলের দিকে থাকলেও ঠিক কোন উপকূলে সেটি আছড়ে পড়বে বা কতটা শক্তিশালী হবে, তা এখনও স্পষ্ট নয়। কয়েকটি আবহাওয়া মডেলে সেটির আরও শক্তি বাড়ানোর ইঙ্গিত মিললেও, আপাতত নতুন ঘূর্ণিঝড় নিয়ে কোনও নিশ্চিত সতর্কতা জারি করা হয়নি।
৪৮ ঘণ্টায় শক্তি বাড়াতে পারে নতুন নিম্নচাপঃ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য এই নিম্নচাপের গতিপথ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক অনুমান অনুযায়ী, উত্তর তামিলনাড়ু থেকে ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও এলাকায় এর প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে এটি এগোয়, তার উপরই বৃষ্টির পরিমাণ ও প্রভাব অনেকটা নির্ভর করবে।
দুর্বল হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-
অন্যদিকে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ইতিমধ্যেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা অঞ্চলের উপর দিয়ে উত্তর দিকে এগোবে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সেটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।
দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস?ঃ
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝোড়ো হাওয়ার সতর্কতাঃ
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসঃ
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে প্রতিটি জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে।
সব মিলিয়ে, ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হলেও বৃষ্টির পরিস্থিতি এখনই কাটছে না। একদিকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের শক্তি বাড়ার সম্ভাবনা—সব মিলিয়ে আগামী কয়েক দিন আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি।