পশ্চিম বর্ধমান জেলায় এক ট্রাক্টর বালির দাম ১২০০ টাকা, পরিবহণ খরচ আলাদা, নজরদারির জন্য আধিকারিক নিয়োগ
প্রকাশকাল: 25 Sep 2026, 07:35 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার নদীঘাটগুলিতে বালির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে নির্মাণকাজের সঙ্গে যুক্ত মানুষজন সমস্যায় পড়েছেন। বর্তমানে এক ট্রাক্টর বালুর দাম প্রায় ৭২০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর সঙ্গে পরিবহণ খরচ আলাদা হওয়ায় নির্মাণকাজ কার্যত থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
এই পরিস্থিতির কথা মুখ্যমন্ত্রীকে জানানো হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক হস্তক্ষেপের পর বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবালম এস.-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বালুঘাটের লিজধারকেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক ট্রাক্টর বালির নির্ধারিত দাম ১২০০ টাকা রাখা হবে। তবে এর সঙ্গে পরিবহণ খরচ আলাদা থাকবে। নির্ধারিত দামে সাধারণ মানুষ বালি পাচ্ছেন কি না, তা নজরদারি করার জন্য বিভিন্ন বালুঘাটে আধিকারিক নিয়োগ করা হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলায় মোট ১৫টি বালিঘাট বা বালুঘাট রয়েছে। এর মধ্যে বর্তমানে কয়েকটি ঘাট চালু রয়েছে এবং আরও কিছু ঘাটের নিলাম প্রক্রিয়া চলছে। বালির অবৈধ ব্যবসা ও অতিরিক্ত দামের উপর নিয়ন্ত্রণ আনতে প্রশাসন নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।বৈঠকে আরও আলোচনা হয়, সরকারি প্রকল্প এবং সাধারণ মানুষের নির্মাণকাজের জন্য যাতে নির্ধারিত দামে পর্যাপ্ত বালি পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। সরকারি প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বালির অবৈধ উত্তোলন ও কালোবাজারি বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বালিঘাট গুলিতে CCTV বসানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে ঘাটগুলির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। আরও উল্লেখ করা হয়েছে, বালির দাম বেড়ে যাওয়ার কারণে আবাসন প্রকল্প, ছোট নির্মাণকাজ এবং সরকারি উন্নয়নমূলক কাজও প্রভাবিত হয়েছে। রাস্তা নির্মাণ ও মেরামতির কাজেও এর প্রভাব পড়ছে।
প্রশাসনের আশা, নির্ধারিত মূল্য কার্যকর করা এবং অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে পশ্চিম বর্ধমান জেলায় বালির সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।