প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন, গাড়ুই ব্রিজের বেহাল রাস্তা মেরামত সম্পন্ন! উদ্যোগে ফের আলোচনায় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
প্রকাশকাল: 30 Oct 2026, 04:28 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বরের প্রতিবেদন থেকে ২৪ অক্টোবরের প্রকল্প অনুমোদন, অবশেষে মেরামতির কাজ সম্পূর্ণ। কথা দিয়ে কথা রাখার উদাহরণ হিসেবে উঠে এলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
আসানসোলের গাড়ুই ব্রিজের বেহাল রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ ও গাড়িচালকরা। ব্রিজের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, রাস্তার ভিতর থেকে বেরিয়ে থাকা বাঁকানো লোহার রড এবং যানজটের সমস্যা নিয়ে তৈরি হয়েছিল দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৩৬৫ City News-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সেই সময় বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে গাড়ুই ব্রিজ পরিদর্শন করেছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ব্রিজের বেহাল অবস্থা দেখে তিনি বিষয়টি নিয়ে জেলার জেলাশাসক এবং NHAI-এর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি দ্রুত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়ার কথা জানান।
এরপর গত ২৪ অক্টোবর NHAI-এর পক্ষ থেকে গাড়ুই ব্রিজের রাস্তা মেরামতির প্রকল্প অনুমোদন করা হয়। শুধু প্রকল্প অনুমোদনেই বিষয়টি থেমে থাকেনি, ইতিমধ্যেই মেরামতির কাজও সম্পূর্ণ হয়েছে। ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।
উল্লেখযোগ্য বিষয় হল, ২৯ সেপ্টেম্বর যখন এই সমস্যাটি সামনে এসেছিল, তখন দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পরবর্তী সময়ে NHAI-এর অনুমোদন এবং মেরামতির কাজ সম্পন্ন হওয়ার ঘটনায় তাঁর সেই উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা গেল।
জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে, তাঁদের সমস্যার কথা শোনা এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা। গাড়ুই ব্রিজের এই ঘটনায় সেই উদ্যোগ ও তার পরবর্তী অগ্রগতির বিষয়টি সামনে এসেছে।
কথা দেওয়া সহজ, কিন্তু সেই কথাকে বাস্তবে রূপ দেওয়াই আসল চ্যালেঞ্জ। গাড়ুই ব্রিজের রাস্তা মেরামতির ঘটনায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগ এখন সেই প্রসঙ্গেই আলোচনায়।