আসানসোলের নামী হোটেল ও বার কাম রেস্তোরাঁতে ফুড সেফটি বিভাগের হানা! রান্নাঘরে মিলল মাসের পর মাসের মেয়াদোত্তীর্ণ খাবার, ৭ দিনের সময়সীমা
প্রকাশকাল: 30 Oct 2026, 05:25 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উপশিরোনাম: পনির, মাখন, ক্রিম ও সসের মতো একাধিক খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খোলা খাবারে মাছির উপদ্রব, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি।
বিস্তারিত প্রতিবেদন
আসানসোলের নামী হোটেল ও বার কাম রেস্তোরাঁতে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। গোपालপুর এলাকায় অবস্থিত একটি নামী হোটেলে আচমকা অভিযান চালিয়ে একাধিক অনিয়মের সন্ধান পেল ফুড সেফটি বিভাগের আধিকারিকরা। রান্নাঘরে মাসের পর মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া খাদ্যসামগ্রী ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, হোটেলের রান্নাঘরের পরিচ্ছন্নতা ও খাবার সংরক্ষণের ব্যবস্থাতেও ধরা পড়েছে একাধিক গাফিলতি।
অভিযান চলাকালীন আধিকারিকরা রান্নাঘরে মজুত থাকা পনির, মাখন, ক্রিম এবং বিভিন্ন ধরনের সস পরীক্ষা করেন। অভিযোগ, এই সমস্ত খাদ্যসামগ্রীর মেয়াদ কয়েক মাস আগেই শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও সেগুলি রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল। হোটেলে আগত গ্রাহকদের পরিবেশন করা খাবারেও এই মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি দেখে দ্রুত পদক্ষেপ করেন আধিকারিকরা। সমস্ত মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করে সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
অন্যদিকে, হোটেলের রান্নাঘরের পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে গিয়ে আরও একাধিক অসঙ্গতি সামনে আসে। বেশ কিছু খাবার খোলা অবস্থায় রাখা ছিল। সেই খাবারের উপর মাছি বসতে দেখা যায়। রান্নাঘরের সামগ্রিক পরিবেশও স্বাস্থ্যসম্মত ছিল না বলে অভিযোগ।
এই অভিযান ফুড সেফটি বিভাগের আধিকারিকদের পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশের উপস্থিতিতে পরিচালিত হয়।
অভিযানের পর হোটেল কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দিয়ে নোটিস জারি করেছে সংশ্লিষ্ট বিভাগ। আগামী ৭ দিনের মধ্যে রান্নাঘরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সমস্ত খাদ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে হোটেলের লাইসেন্স বাতিল করার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে বলেও জানানো হয়েছে।
এখন প্রশ্ন, আসানসোলের মতো শিল্পাঞ্চলের একটি পরিচিত হোটেলে যদি এভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী ব্যবহার করা হয়, তাহলে সাধারণ গ্রাহকদের খাবারের নিরাপত্তা কতটা নিশ্চিত?
সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন। অভিযোগগুলির বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য এখানে পাওয়া যায়নি