উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা কি উঠছে? শিক্ষামন্ত্রীর মন্তব্যে জোর জল্পনা, কী জানাল রাজ্য সরকার?
প্রকাশকাল: 31 Oct 2026, 02:01 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উপশিরোনাম: শিক্ষক মহলের একাংশের আপত্তির কথা স্বীকার শিক্ষামন্ত্রীর। সেমিস্টার পদ্ধতি নিয়ে পর্যালোচনা চলছে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
কলকাতা, ৩১ অক্টোবর: পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় কি আবারও বড়সড় পরিবর্তন আসতে চলেছে? উঠে যেতে পারে একাদশ ও দ্বাদশ শ্রেণির সেমিস্টার পদ্ধতি? শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজ্যের শিক্ষা মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে চালু করা হয়েছিল সেমিস্টার পদ্ধতি। এই নিয়ম অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে পড়ুয়াদের মোট চারটি সেমিস্টার পরীক্ষায় বসতে হয়। নতুন ব্যবস্থায় বছরে একাধিক পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছিল।
তবে এবার সরকার পরিবর্তনের পর সেই নিয়মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, শিক্ষক মহলের একাংশের কাছ থেকে সেমিস্টার পদ্ধতি নিয়ে আপত্তির কথা উঠে এসেছে।
তাঁর কথায়, "অনেক শিক্ষকরা বলছেন, সেমিস্টার সিস্টেমে ছাত্র-ছাত্রীদের যথাযথ উপকার হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা বিষয়টিকে পর্যালোচনার পর্যায়ে রাখছি।"
শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ব্যবস্থা তুলে দিয়ে পুরনো পরীক্ষার পদ্ধতিতে ফিরে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার?
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সেমিস্টার পদ্ধতি বাতিল হবে, নাকি বর্তমান ব্যবস্থাতেই কিছু পরিবর্তন আনা হবে, তা স্পষ্ট নয়।
এখন নজর শিক্ষা দফতরের পরবর্তী সিদ্ধান্তের দিকে। কারণ এই সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার উচ্চ মাধ্যমিক পড়ুয়ার পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা।