১২ ঘণ্টার ডিউটির প্রতিবাদে লাইফলাইন হাসপাতালে কর্মীদের বিক্ষোভ, ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন
প্রকাশকাল: 02 Nov 2026, 04:20 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: লাইফলাইন মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ডিউটির সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রতিবাদে বিক্ষোভে শামিল হলেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী ও জিডিএল কর্মীরা। হাসপাতালের প্রধান প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা অবিলম্বে আগের মতো ৮ ঘণ্টার ডিউটি ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, আগে তাঁদের দিয়ে ৮ ঘণ্টা কাজ করানো হলেও বর্তমানে ডিউটির সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। কর্মীদের দাবি, তাঁরা ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে রাজি নন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের ১২ ঘণ্টা কাজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।
কর্মীদের বক্তব্য, ডিউটির সময় হঠাৎ করে বাড়িয়ে দেওয়ায় তাঁদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের ৮ ঘণ্টার ডিউটি ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। আপাতত ৮ ঘণ্টার ডিউটি ব্যবস্থা পুনরায় চালু করাই তাঁদের প্রধান দাবি।