বার্ণপুরে অ্যাম্বুল্যান্স চালকের পচাগলা দেহ উদ্ধার, সাত দিন ধরে নিখোঁজ ছিলেন, চাঞ্চল্য এলাকায়
প্রকাশকাল: 02 Nov 2026, 04:37 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বার্ণপুর, ২ নভেম্বর: আসানসোলের বার্ণপুরের রামবাঁধ এলাকায় নিজের বাড়ি থেকে এক অ্যাম্বুল্যান্স চালকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় টুকাই নামে এক অ্যাম্বুল্যান্স চালক হিসেবে জানা গিয়েছে। গত সাত দিন ধরে তাঁর সঙ্গে সহকর্মী ও পরিচিতদের কোনও যোগাযোগ ছিল না বলে জানা গিয়েছে।
মৃতের এক সহকর্মীর দাবি, গত ২৭ তারিখ টুকাই অ্যাম্বুল্যান্সের মালিকের কাছে গিয়ে কিছু টাকা নিয়েছিলেন। এরপর এক বন্ধুর মায়ের মৃত্যুর কথা জানিয়ে দু’দিনের ছুটি চান তিনি। ছুটিতে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সোমবার টুকাইয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর বাড়ির ভিতরে গিয়ে তাঁরা তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। দেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। টুকাইয়ের মৃত্যুর পরিস্থিতি নিয়ে তাঁর সহকর্মীরাও বিস্ময় প্রকাশ করেছেন। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।