১০ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ! বার্নপুরে উত্তেজনা, গ্রেফতার গ্রিনল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

১০ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ! বার্নপুরে উত্তেজনা, গ্রেফতার গ্রিনল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক

প্রকাশকাল: 03 Nov 2026, 11:26 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
BREAKING NEWS | 365 CITY NEWS


365 City News Exclusive | বার্নপুর:


বার্নপুরের ধ্রুবডাঙ্গায় ১০ বছরের এক নাবালক পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। অভিযুক্ত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিক তথা প্রধান শিক্ষক অশোক সিনহা। এই ঘটনায় ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে হীরাপুর থানার পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।





এই ঘটনার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে 365 City News-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। নির্যাতনের অভিযোগ ওঠা শিশুটির দাদু সরাসরি 365 City News-এর ক্যামেরার সামনে এসে পরিবারের বক্তব্য ও ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।





স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরসিংবাঁধের দুবে পাড়া চৌবে খাটাল এলাকার বাসিন্দা ওই শিশুটি ধ্রুবডাঙ্গার গ্রিনল্যান্ড প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের অভিযোগ, পড়াশোনায় দুর্বলতার কথা বলে স্কুলের মালিক তথা প্রধান শিক্ষক অশোক সিনহা তাকে সন্ধ্যায় অতিরিক্ত পড়াশোনার জন্য থাকতে বলতেন। কিন্তু গত কয়েকদিন ধরেই নির্ধারিত সময়ের অনেক পরে বাড়ি ফিরছিল শিশুটি। সাড়ে সাতটায় ছুটি হওয়ার কথা থাকলেও বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা থেকে সাড়ে আটটা বেজে যাচ্ছিল।





গতকালও রাত সাড়ে আটটার পর বাড়ি ফেরে শিশুটি। দেরির কারণ জানতে চাইলে মায়ের কাছে সে জানায়, বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে বলে অভিযোগ। শিশুটির মুখে এই কথা শোনার পরই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন।





এরপর খবর ছড়িয়ে পড়তেই প্রায় দেড় থেকে দু'শো স্থানীয় বাসিন্দা স্কুলে জড়ো হন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ধ্রুবডাঙ্গা জলট্যাংকি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয় বলে জানা গিয়েছে। এরপর অভিযুক্ত প্রধান শিক্ষক অশোক সিনহাকে গ্রেফতার করে হীরাপুর থানায় নিয়ে যাওয়া হয়।





এলাকাবাসীদের আরও অভিযোগ, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও নাকি এমন অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।





জানা গিয়েছে, গতকাল রাতে অভিযুক্তকে হীরাপুর থানার লকআপে রাখা হয়। শিশুটি ও তার মাকেও থানায় নিয়ে যাওয়া হয়। আজ অভিযুক্তকে আদালতে পেশ করার কথা।





সবচেয়ে বড় প্রশ্ন উঠছে শিশুদের নিরাপত্তা নিয়ে। বাবা-মায়েরা শিক্ষকদের ওপর ভরসা করেই নিজেদের সন্তানদের স্কুলে পাঠান, অতিরিক্ত পড়াশোনার জন্য শিক্ষকদের কাছে রাখেন। কিন্তু সেই বিশ্বাসের জায়গাতেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সন্তানদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা ভরসা রাখবেন কোথায়?





ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং শিশুটির জন্য ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।





এই ঘটনার বিস্তারিত বিবরণ জানায় শিশুটির দাদু এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুধুমাত্র 365 City News-এ।

শেয়ার করুন: