দুর্গাপূজার আগে কুলটিকে পরিচ্ছন্ন করতে কড়া পদক্ষেপ আসানসোল পৌরসভার
প্রকাশকাল: 26 Sep 2026, 02:42 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি: দুর্গাপূজার আগেই আসানসোলকে পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত করে তুলতে তৎপর হল আসানসোল পৌরসভা। বিশেষ করে কুলটি বিধানসভা এলাকার পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে শুক্রবার বরো ৮, ৯ ও ১০-এর পৌরসভা কার্যালয়ে দীর্ঘ বৈঠক করেন আসানসোল পৌরসভার কমিশনার দিলীপ মিশ্র।
এই তিনটি বরোর পরিচ্ছন্নতা পরিদর্শক, সুপারভাইজার এবং নির্মল সাথী কর্মীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে পরিচ্ছন্নতা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন কমিশনার। কর্মীদের কাজের ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে, তা জানতে চান তিনি এবং দ্রুত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন।
রাস্তায় আবর্জনা ফেললে ব্যবস্থা
বৈঠকে কমিশনারের স্পষ্ট নির্দেশ, এলাকার কোথাও যাতে আবর্জনা জমে না থাকে। বাড়ি বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য নির্দিষ্ট জায়গায় জমা করার পর দ্রুত সরিয়ে ফেলতে হবে। পরিচ্ছন্নতা পরিদর্শক ও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়মিতভাবে গোটা প্রক্রিয়ার তদারকি করতে হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ মিশ্র জানান, দুর্গাপূজার আগেই গোটা এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলাই পৌরসভার মূল লক্ষ্য। তাঁর দাবি, শ্রমিকের কোনও ঘাটতি নেই। প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনের তুলনায় দেড় থেকে দুই গুণ বেশি কর্মী রয়েছেন। তবে কর্মীদের উপস্থিতি এবং কাজের তদারকিতে কিছু ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা হবে।
দোকানদারদের জন্য নতুন নির্দেশিকা
পরিচ্ছন্নতা বজায় রাখতে দোকানদারদের জন্যও একাধিক নির্দেশ জারি করা হয়েছে।
প্রথমত, প্রতিটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পৌরসভার গাড়ি দোকান থেকে সেই বর্জ্য সংগ্রহ করবে। রাস্তার উপর বা প্রকাশ্য স্থানে আবর্জনা ফেলা সম্পূর্ণ বেআইনি বলে জানানো হয়েছে।
দ্বিতীয়ত, কোনও দোকান বা বাজারে দৈনিক ১০০ কেজির বেশি বর্জ্য উৎপন্ন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় সেই বর্জ্য প্রক্রিয়াজাত করতে হবে অথবা বড় ডাস্টবিনের ব্যবস্থা করে পৌরসভার কাছে হস্তান্তর করতে হবে।
তৃতীয়ত, রাস্তার ধারে ইট দিয়ে ঘিরে তৈরি করা অবৈধ আবর্জনা ফেলার জায়গাগুলি ভেঙে দেওয়া হচ্ছে। প্রকাশ্য স্থানে এই ধরনের ডাম্পিং পয়েন্ট তৈরি করা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধির পরিপন্থী বলে জানিয়েছে পৌরসভা।
মন্দিরের ফুল-পাতার বর্জ্যের জন্য বিশেষ ব্যবস্থা
মন্দির এবং সরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিদিন যে ফুল ও পাতার বর্জ্য তৈরি হয়, তা আলাদাভাবে সংগ্রহের ব্যবস্থাও করা হচ্ছে। এর জন্য হেল্পলাইন চালু করেছে পৌরসভা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে পৃথক ডাস্টবিন দেওয়া হবে। সংগৃহীত ফুলের বর্জ্য থেকে ধূপকাঠি তৈরির কাজে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে।
দুর্গাপূজার আগে কুলটি সহ গোটা আসানসোলকে পরিচ্ছন্ন রাখতে এই নতুন ব্যবস্থাগুলি কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।