উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, তাঁদের মধ্যে বাংলার ৫! চার দিন ধরে নিখোঁজ, উদ্বেগে পরিবার
প্রকাশকাল: 03 Nov 2026, 03:17 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উপশিরোনাম: গঙ্গোত্রী থেকে কেদারতালের পথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় তুষারঝড়ের কবলে পড়ে বিপর্যয়। হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালাচ্ছে SDRF, এখনও মেলেনি নিখোঁজ আট অভিযাত্রীর সন্ধান।
উত্তরাখণ্ডঃ উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় আচমকাই প্রবল তুষারঝড়। আর সেই তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে গেলেন একই অভিযাত্রী দলের আট সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের পাঁচ ট্রেকার। নিখোঁজদের বাড়ি বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে। চার দিন ধরে তাঁদের কোনও খোঁজ না মেলায় ক্রমশ বাড়ছে পরিবারের উৎকণ্ঠা।
নিখোঁজ পাঁচ বাঙালি ট্রেকারের নাম তাপস বাউরী, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ এবং মনোজ খাওয়াস। জানা গিয়েছে, প্রথম চারজনের বাড়ি বাঁকুড়ার শালবনী গ্রামে। অন্যদিকে, মনোজ খাওয়াসের বাড়ি কেশরা গ্রামে। বাকি তিন নিখোঁজ অভিযাত্রীর মধ্যে দু'জন উত্তরপ্রদেশের লখনউ এবং একজন উত্তরাখণ্ডের উত্তরকাশির বাসিন্দা।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, শেরপা ও সহকারী-সহ মোট ১২ জনের একটি দল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রাপথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই প্রবল তুষারঝড়ের মুখে পড়ে দলটি। এরপর থেকেই দলের আট সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অন্যদিকে, দলের শেরপা ও সহকারী-সহ চারজন কোনওক্রমে ৩০ অক্টোবর গন্তব্যে পৌঁছন। তাঁরাই বাকি আট সদস্যের নিখোঁজ হওয়ার খবর জানান। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে উত্তরাখণ্ড প্রশাসন।
আবহাওয়ার বাধায় ব্যাহত উদ্ধারকাজঃ
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির হেলিকপ্টারের সাহায্যে SDRF-এর উদ্ধারকারী দল গত দু'দিন ধরে দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ আটজনের কোনও সন্ধান পাওয়া যায়নি।
প্রশাসন সূত্রে খবর, উচ্চ হিমালয়ের দুর্গম এলাকায় প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। প্রবল ঠান্ডা, তুষারপাত এবং দুর্গম পাহাড়ি পরিবেশের মধ্যে নিখোঁজ ট্রেকারদের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, বাঁকুড়ার পাঁচ ট্রেকারের বাড়িতে এখন উৎকণ্ঠার পরিবেশ। পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোনও সুখবরের। প্রশাসনের তরফে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এখন একটাই অপেক্ষা—দ্রুত উদ্ধার হোন আট নিখোঁজ অভিযাত্রী, নিরাপদে ফিরে আসুন তাঁরা।