ফুলঝোড়ে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার ২৮৫ বোতল ফেনসিডিল, নিষিদ্ধ ট্যাবলেট ও গাঁজা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

ফুলঝোড়ে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার ২৮৫ বোতল ফেনসিডিল, নিষিদ্ধ ট্যাবলেট ও গাঁজা

প্রকাশকাল: 03 Nov 2026, 06:09 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
দুর্গাপুর: ওষুধের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। ফুলঝোড় এলাকায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী সুদীপ মুখোপাধ্যায়কে।





পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলঝোড় এলাকায় একটি ওষুধের দোকানের মালিক বেআইনিভাবে নেশাজাতীয় ওষুধ বিক্রি করছেন বলে গোপন সূত্রে খবর পায় নিউ টাউনশিপ থানার পুলিশ। সেই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকায় অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ।





বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৮৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল সিরাপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার ট্যাবলেট এবং বেশ কয়েকটি প্যাকেটে রাখা গাঁজা। একজন ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে এত বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।





পুলিশ অভিযুক্ত সুদীপ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে। তিনি দুর্গাপুরেই একটি ওষুধের দোকান চালান বলে জানা গিয়েছে।





এই ঘটনা প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) রসপ্রীত সিং জানান, গোপন সূত্রে খবর পাওয়ার পর ফুলঝোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে ২৮৫ বোতল ফেনসিডিল এবং নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই নেশাজাতীয় সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং কাদের কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে বড় কোনও আন্তঃজেলা মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে। অভিযুক্তের মোবাইল ফোন এবং মাদক সরবরাহের উৎস ও চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শেয়ার করুন: