কালীপুজো ও ছটপুজোকে ঘিরে বারাবনি থানায় প্রশাসনিক বৈঠক, উপস্থিত ৬৫টি পুজো কমিটির প্রতিনিধিরা
প্রকাশকাল: 03 Nov 2026, 06:56 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বারাবনি: আসন্ন কালীপুজো ও ছটপুজো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে বারাবনি থানার প্রাঙ্গণে পুজো কমিটিগুলিকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি মিহির দে। এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের বিডিও সৌমেন পাল, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখোপাধ্যায়, সমাজসেবী স্বপন রায় ও মিলন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই বৈঠকে কালীপুজোর প্রায় ৫০টি এবং ছটপুজোর প্রায় ১৫টি কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পুজোর আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে সরকারি নিয়ম ও নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আবেদন জানানো হয়। পাশাপাশি উৎসব চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়।
এদিনের বৈঠকে সমাজসেবী মিলন বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখেন। তিনি কালীপুজো ও ছটপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত পুজো কমিটিকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
আসন্ন দুই উৎসবকে কেন্দ্র করে বারাবনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই প্রশাসনিক উদ্যোগ বলে জানা গিয়েছে।