কুলটির চিনাকুড়ি দামোদর ঘাট পরিদর্শনে অমর প্রসাদ, জোরকদমে চলছে ঘাট সংস্কারের কাজ
প্রকাশকাল: 04 Nov 2026, 03:26 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি: ছটপুজোকে সামনে রেখে ঘাটের পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী রাজ্যের বিভিন্ন ছটঘাটে চলছে প্রস্তুতি ও পরিদর্শন।
কয়েকদিন আগেই ছটপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত দামোদর নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করেন জেলাশাসক এস. পোন্নাবলম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার-সহ অন্যান্য আধিকারিকরা।
প্রশাসনের পাশাপাশি দলের তরফেও জেলার বিভিন্ন ছটঘাট পরিদর্শন ও প্রস্তুতি খতিয়ে দেখার কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে কুলটির চিনাকুড়ি এলাকার দামোদর নদীর ঘাট পরিদর্শন করেন কুলটি মণ্ডল-৩-এর সভাপতি অমর প্রসাদ। তাঁর সঙ্গে ছিলেন মণ্ডল সম্পাদক অজিত পাসোয়ান, এলাকার বাজার কমিটি ও ছট কমিটির সদস্যরা।
পরিদর্শন শেষে অমর প্রসাদ জানান, ছটব্রতীদের সুবিধা, ঘাটের পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ছটপুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীরা নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে পারেন, সেই বিষয়েও প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
অন্যদিকে, চিনাকুড়ি দামোদর ঘাটে বর্তমানে জোরকদমে চলছে সংস্কার ও প্রস্তুতির কাজ। ছটব্রতী ও পুণ্যার্থীদের সুবিধার্থে ঘাটকে উপযুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।