নিরাপদ দীপাবলি পালনের বার্তা ASG শার্প সাইট আই হাসপাতালের, শিশুদের চোখের সুরক্ষায় বিশেষ সতর্কতার আবেদন
প্রকাশকাল: 04 Nov 2026, 06:23 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: আলোর উৎসব দীপাবলি। এই উৎসবের আনন্দে যেন কারও জীবনের আলো, বিশেষ করে চোখের দৃষ্টি, হারিয়ে না যায়। এই বার্তা সামনে রেখে নিরাপদ দীপাবলি পালনের আবেদন জানাল ASG শার্প সাইট আই হাসপাতাল। এ উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রতি বছর দীপাবলিতে বাজি ও আতশবাজি পোড়ানোর কারণে বহু শিশু চোখে গুরুতর আঘাত পায়। চিকিৎসক হিসেবে এই ধরনের ঘটনা তাঁদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। একইভাবে সন্তানদের চোখে আঘাত লাগলে অভিভাবকরাও চরম উদ্বেগের মধ্যে পড়েন। তাই সকলের কাছে তাঁদের আবেদন, আনন্দের উৎসব পালন করুন, কিন্তু বাজি পোড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকুন এবং শিশুদের চোখের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিন।
চিকিৎসকরা আরও জানান, কোনও কারণে চোখে আঘাত লাগলে বা চোখের কোনও সমস্যা দেখা দিলে আসানসোলের মুর্গাসোলে অবস্থিত শার্প সাইট আই হাসপাতালে চিকিৎসার জন্য যোগাযোগ করা যাবে। উৎসবের সময়ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিষেবা দিতে প্রস্তুত থাকবে। পাশাপাশি ১৫ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসার বিশেষ ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়।
হাসপাতালের এক মহিলা চিকিৎসক জানান, দীপাবলিতে বাজির কারণে চোখে যে ধরনের আঘাত লাগে, তার অধিকাংশই সচেতনতা ও সতর্কতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, দীপাবলি আনন্দ ও আলোর উৎসব। বাড়িতে আনন্দ করুন, আনন্দ ছড়িয়ে দিন, কিন্তু বাজির কারণে শিশুদের চোখের ক্ষতি হতে দেবেন না। চোখে কোনও আঘাত লাগলে দ্রুত সঠিক চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
চিকিৎসকদের পরামর্শ, চোখে বাজির আঘাত লাগলে প্রাথমিকভাবে পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে নিতে হবে এবং চোখে ঘষাঘষি করা যাবে না। প্রয়োজনে চোখের উপর সুরক্ষামূলক আবরণ দিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
আনন্দের দীপাবলিতে অক্ষত থাকুক সবার দৃষ্টিশক্তি—এই সচেতনতার বার্তাই তুলে ধরল ASG শার্প সাইট আই হাসপাতাল।