আসানসোলের রবীন্দ্র ভবনে বৈদিক জাগৃতি সঙ্গমের উদ্যোগে ত্রিশক্তি ভিত্তিক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোলের রবীন্দ্র ভবনে বৈদিক জাগৃতি সঙ্গমের উদ্যোগে ত্রিশক্তি ভিত্তিক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

প্রকাশকাল: 05 Nov 2026, 10:55 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: আজ আসানসোলের রবীন্দ্র ভবনে বৈদিক জাগৃতি সঙ্গমের উদ্যোগে ত্রিশক্তিকে কেন্দ্র করে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জগৎগুরু সুন্দর গিরি মহারাজ।





এই প্রসঙ্গে সংগঠনের ন্যাশনাল কমিটির সদস্যা সম্পা রায় জানান, সংগঠনের পক্ষ থেকে ত্রিশক্তিকে জাগ্রত করার উদ্দেশ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনায় সকলকে বিজয়া সম্মেলনের শুভেচ্ছা জানানো হয়।





এদিন উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিকে মা বগলামুখীর ছবি ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সকলের মধ্যে মিষ্টিমুখের আয়োজনও করা হয়।





সম্পা রায় জানান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ত্রিশক্তিকে জাগ্রত করা, যাতে সমাজে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং সমাজের পাশাপাশি সমগ্র রাষ্ট্রেরও কল্যাণ সাধিত হয়।

শেয়ার করুন: