প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শুরু ‘স্বয়ং সিদ্ধা মেলা’, চলবে ৩ অক্টোবর পর্যন্ত - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শুরু ‘স্বয়ং সিদ্ধা মেলা’, চলবে ৩ অক্টোবর পর্যন্ত

প্রকাশকাল: 27 Sep 2026, 12:43 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শুরু হল 'প্রত্যয়' আয়োজিত ‘স্বয়ং সিদ্ধা মেলা’। ২৬ সেপ্টেম্বর ২০২৬ আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন সংহতি মুক্তমঞ্চে এই মেলার শুভ সূচনা হয়।


শিল্পাঞ্চলের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সমাজকর্মী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথি উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।


মেলায় শহরের স্থানীয় মহিলাদের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প, পোশাক-পরিচ্ছদ, ঘরোয়া রেসিপির খাবার, জুয়েলারি, চারাগাছ-সহ নানা ধরনের সামগ্রীর স্টল রয়েছে। ইতিমধ্যেই এই সমস্ত স্টল ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে মহিলাদের মধ্যে মেলাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


শুধু কেনাকাটা নয়, প্রতিদিন মেলায় থাকছে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি কুকিং প্রতিযোগিতা এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ। ফলে কেনাকাটার পাশাপাশি সাংস্কৃতিক বিনোদনেরও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।


মেলা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।


মেলার রূপকার তথা সমাজকর্মী শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানান, এবছর ‘স্বয়ং সিদ্ধা মেলা’ চতুর্থ বছরে পদার্পণ করেছে। গত চার বছরে আসানসোল শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এই মেলার আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, মেলাকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের উৎসাহ ও অংশগ্রহণ প্রতিবারই বিশেষভাবে নজর কেড়েছে।


প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতাকেও উপেক্ষা করে মেলার প্রথম দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্বনির্ভর মহিলাদের হাতে তৈরি সামগ্রী ও তাঁদের উদ্যোগকে সামনে এনে ‘স্বয়ং সিদ্ধা মেলা’ এবারও শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

শেয়ার করুন: