ক্লিন আসানসোলের প্রচারের আড়ালে বাস্তব ছবি! DAV স্কুলের পাশে আবর্জনার স্তূপ, দুর্ভোগে পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

ক্লিন আসানসোলের প্রচারের আড়ালে বাস্তব ছবি! DAV স্কুলের পাশে আবর্জনার স্তূপ, দুর্ভোগে পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা

প্রকাশকাল: 05 Nov 2026, 07:38 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: আসানসোল শহরকে পরিচ্ছন্ন রাখতে একের পর এক পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র যেন সেই প্রচারের সম্পূর্ণ বিপরীত। শহরের ৪৭ নম্বর ওয়ার্ডে DAV স্কুলের কাছে জমে থাকা আবর্জনা ও ছড়িয়ে থাকা নোংরা পরিবেশ নিয়ে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা, পড়ুয়া এবং সাধারণ মানুষ।





প্রতিদিনের দুর্ভোগ, নেই স্থায়ী সমাধান:


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের আশপাশে প্রতিদিনই জমে থাকছে আবর্জনা। এর ফলে দুর্গন্ধের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুলের পড়ুয়াদের। একই সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারাও। জমে থাকা নোংরা থেকে রোগ সংক্রমণের আশঙ্কাও বাড়ছে।





এলাকাবাসীর প্রশ্ন, ৪৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিরা কোথায়? পরিচ্ছন্নতার কাজ কি বাস্তবে হচ্ছে, নাকি তা শুধুই প্রচার ও সোশ্যাল মিডিয়ার পোস্টে সীমাবদ্ধ?





বারবার অভিযোগ, তবুও মেলেনি সমাধান:


ওয়ার্ডের এক বাসিন্দা তথা কংগ্রেস নেতার অভিযোগ, এই সমস্যার কথা একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি। দিনের পর দিন একই পরিস্থিতি চলতে থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।





AMC-কে আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেস নেতার:


ওয়ার্ডের ওই বাসিন্দা তথা কংগ্রেস নেতা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে কংগ্রেসের সমস্ত নেতা ও কর্মীরা একত্রিত হয়ে AMC-তে ডেপুটেশন দেবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও নামবেন তাঁরা।





DAV স্কুলের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই যদি পরিচ্ছন্নতার এই হাল হয়, তাহলে আসানসোলকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার দাবি কতটা বাস্তবসম্মত—সেই প্রশ্নই এখন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন: