কয়লা পাচার চক্রের আড়ালে অস্ত্রের কারবার! পশ্চিম বর্ধমান ও বীরভূমে STF-এর অভিযানে উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র, ১১৫০ জিলেটিন স্টিক
প্রকাশকাল: 06 Nov 2026, 11:45 AM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পশ্চিম বর্ধমান ও বীরভূম: পশ্চিমবঙ্গে কয়লা পাচারকে কেন্দ্র করে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড়সড় নেটওয়ার্কের সন্ধান পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার করেছেন STF আধিকারিকরা। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পাণ্ডবেশ্বরে বাড়ি থেকে উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র:
STF সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযান চালানো হয় পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ও পাণ্ডবেশ্বরের দানিয়া এলাকায়। দানিয়া এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ৬৫টি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
এক মাস আগের গ্রেফতারি থেকেই তদন্তে নতুন মোড়:
তদন্তকারীদের দাবি, প্রায় এক মাস আগে পাণ্ডবেশ্বর থেকে শেখ খাইরুল ও শেখ শামশের নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্রের এই নেটওয়ার্ক সম্পর্কে সূত্র মেলে। এরপর তদন্তের পরিধি বাড়িয়ে নতুন নতুন জায়গায় অভিযান চালায় STF।
মুরারইয়ে বিপুল বিস্ফোরক উদ্ধার:
অন্যদিকে, বীরভূমের মুরারই থানা এলাকায় STF-এর দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখান থেকে ১১৫০টি জিলেটিন স্টিক, ১০৬৪টি ডিটোনেটর এবং অন্যান্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনায় শেখ মহম্মদ রেজা ও মুকেশ সিং নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
বিহার ও ঝাড়খণ্ড থেকে আসত অস্ত্র, দাবি STF-এর:
প্রাথমিক তদন্তে STF জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। পরে সেগুলি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হত বলে সন্দেহ তদন্তকারীদের।
STF-এর SP সিদ্ধার্থ ধাবলা জানিয়েছেন, কয়লা পাচারের নেটওয়ার্ককে নিরাপত্তা দিতে এই অস্ত্রগুলি ব্যবহার করা হত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অন্যদিকে, উদ্ধার হওয়া জিলেটিন স্টিক ও ডিটোনেটরের সঙ্গে পাথর এবং কয়লা খনির বিভিন্ন কার্যকলাপের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাদের হাতে পৌঁছত অস্ত্র ও বিস্ফোরক? তদন্তে STF:
এই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কারা এর পিছনে রয়েছে এবং কোন কোন জায়গায় সেগুলি সরবরাহের পরিকল্পনা ছিল, এখন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন STF আধিকারিকরা।
কয়লা ও পাথর সংক্রান্ত অবৈধ কারবারের সঙ্গে অস্ত্রের সরবরাহ এবং বিস্ফোরকের ব্যবহারের কোনও বড় চক্র যুক্ত রয়েছে কি না, তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এখন সেটাই। STF-এর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিম বর্ধমান-সহ গোটা শিল্পাঞ্চল।