জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ৫ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ৫

প্রকাশকাল: 27 Sep 2026, 05:11 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: রবিবার দুপুরে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন দুর্গাপুরগামী রাস্তায় একটি চারচাকা গাড়ির ধাক্কায় চার পথচারী ও গাড়ির চালক-সহ মোট পাঁচজন আহত হন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ডিভাইডারের কাছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা চার পথচারীকে ধাক্কা দেয় গাড়িটি। পরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যুরিস্ট বাসের সাইডে ধাক্কা মেরে গাড়িটি থেমে যায়।


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। আহত চার পথচারী ও গাড়ির চালককে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন: