জামালপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর ও ভাঙচুরের অভিযোগ
প্রকাশকাল: 06 Nov 2026, 12:41 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। আহত একাধিক কর্মী, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দু’পক্ষের মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পূর্ব বর্ধমানের জামালপুরে ফের প্রকাশ্যে এল বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। তাঁদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অশান্তি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের মোট পাঁচজনকে আটক করেছে জামালপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পাল এবং ওই মণ্ডলের সহ-সভাপতি সুশান্ত মণ্ডলের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিরোধ চলছে। এই বিবাদে মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী দেবিকা দেবনাথও এক পক্ষের সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষ ও অশান্তির ঘটনা ঘটেছে।
কংগ্রেসের মিছিল ঘিরেই নতুন করে উত্তেজনা:
বুধবার পারাতল-১ অঞ্চলের হিরণ্য গ্রামে এসআইআর-এর প্রতিবাদে যুব কংগ্রেসের একটি মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, মিছিলের আগেই কংগ্রেস নেতা বুদ্ধদেব ঘোষকে মারধর করা হয়। জামালপুর পুলমাথার কাছে তাঁর একটি দোকান রয়েছে। বুধবার দুপুরে পারাতল গ্রামে নিজের বাড়িতে যাওয়ার পথে প্রধান চন্দ্র পালের অনুগামীরা তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ।
বাইক মিছিল থেকে বাড়িতে হামলার অভিযোগ:
এরপর যুব কংগ্রেসের মিছিলের পাল্টা হিসেবে বুধবার বিকেলে বাইক মিছিলের আয়োজন করেন প্রধান চন্দ্র পাল। অভিযোগ, পারাতল থেকে উত্তর মোহনপুর যাওয়ার পথে ওই বাইক মিছিল থেকে সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথের বাড়িতে হামলা চালানো হয়। চলে মারধর ও ভাঙচুর। গ্রামের আরও কয়েকটি বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রধান চন্দ্র পালের অনুগামীদের বিরুদ্ধে।
এই ঘটনায় সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথ জখম হয়েছেন। তাঁদের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছেন মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। যদিও এই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা পুলিশের বিস্তারিত প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জামালপুর থানার পুলিশ। বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে এই অশান্তি আগামী দিনে দলের স্থানীয় সংগঠনে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।