কুলটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

কুলটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রকাশকাল: 27 Sep 2026, 10:43 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কুলটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের


রবিবার সন্ধ্যায় কুলটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল চালকের। ঘটনাটি ঘটে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে, মেলেকৌলা রেলওয়ে ব্রিজের কাছে।


জানা গিয়েছে, মৃতের নাম রাম রতন শর্মা (প্রায় ৪৫)। তিনি আসানসোল উত্তর থানার অন্তর্গত পাঁচগাছিয়া দুর্গামন্দির এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় মেলেকৌলা রেলওয়ে ব্রিজের কাছে কলকাতাগামী লেনে পৌঁছলে চিত্তরঞ্জন-আসানসোল রুটের একটি দ্রুতগতির মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারে।


ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে মোটরসাইকেল চালক ছিটকে বেশ কিছুটা দূরে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেলটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে অ্যাম্বুল্যান্সে করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ দুর্ঘটনায় জড়িত মিনিবাসটি আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন: