দিনহাটায় সালিশি সভায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে FIR
প্রকাশকাল: 07 Nov 2026, 12:53 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
দিনহাটা: সালিশি সভাকে কেন্দ্র করে চার মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির এক পঞ্চায়েত সদস্যের স্বামী ও তাঁর দলবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আক্রান্ত মহিলা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত মহিলার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য বীণা বর্মনের স্বামী ভবসিন্ধু বর্মন ও তাঁর দলবল প্রথমে তাঁর স্বামীকে মারধর করেন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রাতেই তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তাঁর আল্ট্রাসোনোগ্রাফি (USG) করা হয়েছে। চিকিৎসকেরা রিপোর্ট খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ওই মহিলা।
ঘটনা প্রসঙ্গে আক্রান্ত মহিলা বলেন, "স্থানীয় পঞ্চায়েত সদস্য বীণা বর্মনের স্বামী ভবসিন্ধু বর্মন ও তাঁর দলবল আমার স্বামীকে মারধর করেছিলেন। আমি বাঁচাতে গেলে তাঁরা আমাকেও মারধর করেন। এরপর রাতের দিকে আমাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে USG করা হয়েছে। রাতে ডাক্তার রিপোর্ট দেখবেন।"
অন্যদিকে, মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সিতাই বিধানসভার বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি শঙ্কু সরকার। তাঁর দাবি, পরকীয়া সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে সালিশি সভা বসেছিল। সেখানে বিজেপির আরও দুই গ্রাম পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা হলেও কোনও মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি তাঁর। গোটা অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি।
এদিকে, শুক্রবার বিকেলে আক্রান্ত মহিলার পরিবারের তরফে বিজেপির ওই পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। আক্রান্ত মহিলার সঙ্গেও কথা বলেছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই দিনহাটার বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি গ্রামে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ উঠেছিল, বিজেপির নেতা-কর্মীদের হামলায় আক্রান্ত হন এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দেওর এবং তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। পরবর্তীতে ওই মহিলা মৃত সন্তান প্রসব করেন বলে জানা যায়। সেই ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সাহেবগঞ্জ থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করে। বাকিদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দিনহাটায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই ঘটনায় ওঠা অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।