নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর অধিবেশন - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
অন্য চোখে

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর অধিবেশন

প্রকাশকাল: 07 Nov 2026, 01:03 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর রাজ্য কমিটির ব্যবস্থাপনায় এবং ঘাটাল শাখার সহযোগিতায়


সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের


ঘাটাল শহরে অনুষ্ঠিত হলো সংস্থার ২৭ তম


পশ্চিমবঙ্গ রাজ্য অধিবেশন, ২০২৬ ।


৩০-৩১ অক্টোবর এবং


১ লা নভেম্বর, ২০২৬ ,


তিনদিনব্যাপী এই রাজ্য অধিবেশনে অংশগ্রহণ করে সংগঠনের শাখা সংগঠনগুলি।


শনি ও রবিবার সন্ধ্যায়


সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন মোট ২৬ টি শাখার প্রতিনিধিরা। দু'দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন


পবিত্র মুখোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায়, দুলাল চৌধুরী এবং সুশান্ত চট্টোপাধ্যায়।


আসানসোল শাখার পক্ষ থেকে পরিবেশন করা হয় একটি কবিতা আলেখ্য


' মানুষ বড়ো একলা ' ।


সংকলন, গ্রন্থনা ও প্রয়োগ-এ ছিলেন উৎপল সিনহা। অংশগ্রহণ করেন বন্দনা রায়, বন্দনা ভট্টাচার্য, সুপ্রিয়া বসু এবং সোমা সিকদার। কবিতা আলেখ্যটি যথেষ্ট প্রশংসিত হয়। উল্লেখ্য,


আসানসোল শাখার পরবর্তী গন্তব্য নয়া দিল্লি।

শেয়ার করুন: