মাধাইপুর ঘাটে জাল চালানে বালি পাচারের অভিযোগ, আটক ১৬ ট্রাক রাতেই ছাড়া! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রকাশকাল: 07 Nov 2026, 02:34 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পাণ্ডবেশ্বরের লাউদোহা ব্লকে মাধাইপুর ঘাট থেকে জাল চালান ব্যবহার করে বালি পাচারের অভিযোগ উঠেছে এক শ্রেণির ব্যবসায়ীর বিরুদ্ধে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গত দু’মাস ধরে এই কারবার চললেও তা বন্ধ করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
পাণ্ডবেশ্বর: বালি পাচার রুখতে প্রশাসনের তৎপরতা নিয়ে ফের প্রশ্ন উঠল পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের মাধাইপুর ঘাটে। স্থানীয়দের অভিযোগ, জাল চালানের সাহায্যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাধাইপুর ঘাট থেকে বালি পাচার করা হচ্ছে। অথচ পুলিশের তরফে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার মাধাইপুর এলাকায় ১৬টি বালি বোঝাই ট্রাক আটক করা হয়। স্থানীয়দের দাবি, ট্রাকগুলি থেকে তখনও জল ঝরছিল। অভিযোগ, ট্রাকগুলিতে মাধাইপুর ঘাট থেকে বালি বোঝাই করা হলেও সেগুলির সঙ্গে থাকা চালানে উল্লেখ ছিল বীরভূম জেলার সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীর নাম।
পাণ্ডবেশ্বরের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দীপঙ্কর সাহা স্বীকার করেন, ট্রাকগুলিতে চালানের অসঙ্গতি পাওয়া গিয়েছিল। সেই কারণেই সেগুলি আটক করা হয়। জরিমানা করার বিষয়টিও জানানো হয়েছিল। পাশাপাশি, বিষয়টি দপ্তরের শীর্ষ আধিকারিকদের নজরেও আনা হয়।
কিন্তু অভিযোগ, শেষ পর্যন্ত কোনও জরিমানা ছাড়াই বৃহস্পতিবার রাতেই ১৬টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপঙ্কর সাহার বক্তব্য, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, ট্রাকগুলিতে মাধাইপুর থেকে নয়, বীরভূম জেলা থেকে বালি বোঝাই করা হয়েছিল। সেই কারণেই জরিমানা না করে ট্রাকগুলি ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এই বক্তব্য ঘিরেও উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, ট্রাকগুলির গন্তব্য ছিল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ-সহ আশপাশের কয়েকটি এলাকা। সত্যিই যদি বীরভূম থেকে বালি বোঝাই করা হয়ে থাকে, তাহলে ইলামবাজার হয়ে কাঁকসার দার্জিলিং মোড় দিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাওয়াই স্বাভাবিক পথ। সেক্ষেত্রে ট্রাকগুলি উল্টো পথে লাউদোহা ব্লকের মাধাইপুরে এল কেন? এই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার জাল চালান-সহ বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। কিন্তু প্রায় প্রতিবারই রাতের অন্ধকারে কোনও জরিমানা ছাড়াই ট্রাকগুলি ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সব মিলিয়ে মাধাইপুর ঘাটে বালি পাচারের অভিযোগ এবং ১৬টি ট্রাক ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, জাল চালানের অভিযোগ ওঠার পরেও কেন বারবার ছাড়া পাচ্ছে বালি বোঝাই ট্রাক? সরকারি রাজস্ব রক্ষায় প্রশাসন এবার কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।