হাইজ্যাকের হুমকি ইন্ডিগোর বিমানে! শৌচাগার থেকে উদ্ধার চিরকুট, বেঙ্গালুরু বিমানবন্দরে ‘ফুল ইমারজেন্সি’ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

হাইজ্যাকের হুমকি ইন্ডিগোর বিমানে! শৌচাগার থেকে উদ্ধার চিরকুট, বেঙ্গালুরু বিমানবন্দরে ‘ফুল ইমারজেন্সি’

প্রকাশকাল: 08 Nov 2026, 02:25 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর একটি বিমানের শৌচাগার থেকে সন্দেহজনক হুমকির চিরকুট উদ্ধার হওয়ার পর মাঝপথ থেকেই বিমানটিকে ফিরিয়ে আনা হল বেঙ্গালুরুতে। শনিবার, ৭ নভেম্বর এই ঘটনাকে কেন্দ্র করে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয় ‘ফুল ইমারজেন্সি’। শুরু হয় কড়া নিরাপত্তা তল্লাশি।





জানা গিয়েছে, ইন্ডিগোর 6E-451 বিমানটি বেঙ্গালুরু থেকে লখনউয়ের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রাপথে বিমানের শৌচাগারে একটি সন্দেহজনক হুমকির চিরকুট দেখতে পান কেবিন ক্রুরা। বিষয়টি নজরে আসতেই নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে দ্রুত পদক্ষেপ করেন পাইলটরা। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।





বিমানটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ অবতরণ করার পর সেটিকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার দায়িত্ব নেয় বিমানবন্দরের আধিকারিক ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি। শুরু হয় বিস্তারিত তল্লাশি এবং অ্যান্টি-স্যাবোটাজ পরীক্ষা। কে বা কারা বিমানের ভিতরে ওই চিরকুট রেখেছিল এবং হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


নিরাপত্তা বিধি মেনেই জরুরি অবতরণ


ঘটনার সত্যতা স্বীকার করে ইন্ডিগোর এক মুখপাত্র জানান, ৭ নভেম্বর বেঙ্গালুরু থেকে লখনউগামী 6E-451 বিমানে নিরাপত্তা সংক্রান্ত হুমকির খবর পাওয়া যায়। নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য বিমানটিকে তার মূল বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা।


ছাড়পত্রের অপেক্ষায় যাত্রীরা


এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেটও দেওয়া হচ্ছে।





সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি ফের লখনউয়ের উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে বিমান সংস্থা। যাত্রী, বিমানকর্মী এবং বিমানের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে স্পষ্ট করেছে ইন্ডিগো।

শেয়ার করুন: