Who will support the bereaved family? রানিগঞ্জ রেলওয়ে গুডস শেডে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু শ্রমিকের! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
প্রকাশকাল: 08 Nov 2026, 02:54 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
রানিগঞ্জ: রানিগঞ্জ রেলওয়ে গুডস শেডে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২৮ বছর বয়সি এক শ্রমিকের। মৃতের নাম উখড়া গোয়ালা। লোডিংয়ের কাজ চলাকালীন একটি ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর মৃত শ্রমিকের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস না মেলা পর্যন্ত মৃতদেহ সরাতে দিতে অস্বীকার করেন তাঁরা। এর জেরে রেলওয়ে গুডস শেড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং রানিগঞ্জ থানার পুলিশ। ক্ষতিপূরণের দাবিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় থাকে।
একজন তরুণ শ্রমিকের আকস্মিক মৃত্যুতে পরিবারটি কার্যত অসহায় হয়ে পড়েছে। এখন পরিবারের একটাই প্রশ্ন, এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়াবে কে? দুর্ঘটনার দায় ও মৃত শ্রমিকের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।